মেলবোর্ন ৩ ডিসেম্বর-ট্রাইনেশন সিরিজের শেষ ম্যাচে বাংলার মেয়েরা হারলেও দৃষ্টিনন্দন গোল করে সবার মন কেড়েছেন মারিয়া মান্ডা। সিনিয়র দলের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করে উচ্ছ্বসিত মারিয়া। জানালেন হামজা চৌধুরীর গোল করা দেখে অনুপ্রানিত হয়েছেন তিনি। অন্যদিকে আজজরবাইজানের অধিনায়ক বাংলাদেশের আতিথিয়তায় মুগ্ধ।
ম্যাচ শেষে একে একে টিম বাসে উঠছেন নারী ফুটবলাররা। মুখে হাসি না থাকলেও রিতুপর্নাদের চোখে মুখে স্বস্তির ছাপ টের পাওয়া গেলো ঠিকই। এরপরই টিম বাসে উঠতে গেট দিয়ে বের হলেন মারিয়া।
তাকে পেয়ে গণমাধ্যমও কর্মীরাও জানতে চাইলেন আজারবাইজানের সাথে যে গোলটি করেছেন তিনি তার রহস্যের কথা। মুখ ভরা হাসি নিয়ে মারিয়া জানালেন হামজা চৌধুরীর থেকে অনুপ্রানিত হয়েছেন তিনি।
এশিয়ান কাপের প্রস্তুতিটা যে ভালোই হচ্ছে সে কথাও স্পষ্ট করে বললেন এই নারী ফুটবলার।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানান এশিয়ান কাপের জন্য আরও প্রস্তৃতি নিবেন তারা।
অন্যদিকে ম্যাচ শেষে টিম হোটেলে যাবার পথে আজজরবাইজানের অধিনায়ক শোনান বাংলাদেশের অতিথীয়তায় মুগ্ধতার গল্প।
দীর্ঘদিন ক্যাস্পে থাকা নারী ফুটবলাররা সামনের কিছুদিন থাকবেন ছুটিতে তারপর নতুন করে শুরু করবেন এশিয়ান কাপের প্রস্তুতি।