সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা : শান্তিচুক্তিতে নেই কোনো অগ্রগতি

  • 6:21 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- মস্কোতে অনুষ্ঠিত পাঁচ ঘণ্টার বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দল এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা করলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ক্রেমলিন জানিয়েছে, আলোচনায় গঠনমূলক অগ্রগতি থাকলেও কয়েকটি প্রস্তাব রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাই জ্যারেড কুশনার এই বৈঠকে অংশ নেন। কয়েক সপ্তাহের কূটনৈতিক প্রচেষ্টার পর অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মার্কিন প্রতিনিধিদল মস্কো ছাড়ার পর কোনো মন্তব্য করেনি।

আলোচনার আগে পুতিন বলেন, কিয়েভ এবং ইউরোপের পক্ষ থেকে শান্তি পরিকল্পনায় যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো রাশিয়ার পক্ষে অগ্রহণযোগ্য। তিনি আরও দাবি করেন, ইউরোপ যদি যুদ্ধের পথে এগোয়, মস্কো প্রতিরোধে প্রস্তুত। গত নভেম্বর ফাঁস হওয়া প্রস্তাবনাটি রাশিয়ার জন্য অনুকূল বলে বিবেচিত হয়েছিল, যদিও পরবর্তীতে তাতে বেশ কিছু পরিবর্তন আসে।

বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, পরিকল্পনার কিছু অংশে তারা একমত হলেও কিছু বিষয়ে আপত্তি রয়েছে। তিনি জানান, এখনো সমঝোতার কোনো খসড়া তৈরি হয়নি এবং বহু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। মূল বিরোধগুলো এখনো উভয় পক্ষকে দূরে রেখেছে, বিশেষত দখলকৃত অঞ্চলগুলোর ভবিষ্যৎ ও পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব নিয়ে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন, মার্কিন দল আলোচনার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করবে। তিনি আবারও স্পষ্ট করে বলেন, ইউক্রেন দখলকৃত পূর্বাঞ্চল ছাড়বে না এবং ভবিষ্যতে রাশিয়ার পুনরায় আক্রমণ রুখতে নিরাপত্তা নিশ্চয়তা জরুরি। ন্যাটো সদস্যপদ প্রসঙ্গে জেলেনস্কির অবস্থান অপরিবর্তিত থাকলেও রাশিয়া ও ট্রাম্প উভয়েই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

ইউক্রেনীয় প্রতিনিধি দল সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পরিকল্পনাটি সংশোধন করা হলেও সর্বশেষ সংস্করণের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে ট্রাম্পও ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকে স্বীকার করেন, ইউক্রেন সংঘাতের সমাধান সহজ নয়। ক্রেমলিনের কঠোর অবস্থান এবং কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করতে অনড় দাবি মিলিয়ে আলোচনার পথ এখনো জটিল করে রেখেছে।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au