বিশ্ব

যুক্তরাষ্ট্রে মাদক পাঠালে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

  • 7:34 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠানো হলে যে কোনও দেশের ওপর সামরিক হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকের সময় তিনি সাংবাদিকদের বলেন, কেউ যদি যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করে বা পাচারে জড়িত থাকে, তবে সেই দেশ হামলার আওতায় পড়বে। এর আগে তিনি অভিযোগ করেন যে কলম্বিয়া থেকে বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে আসে।

ট্রাম্পের মন্তব্যের পরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা অবস্থান জানান। তিনি লিখেছেন, তাদের দেশ প্রতি ৪০ মিনিটে একটি করে মাদক প্রস্তুতকারক ল্যাব ধ্বংস করে এবং তা করতে কোনও ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কথিত মাদকবাহী নৌযানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে অঞ্চলে বাড়তি সামরিক উপস্থিতির কারণে ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে উত্তেজনাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ মাদক সরবরাহে ভূমিকা রাখছেন, যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও জানান, শুধু ভেনেজুয়েলাই নয়, যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো যে কোনও দেশ স্থল হামলার মুখে পড়তে পারে। তিনি বলেন, কলম্বিয়ায় কোকেন উৎপাদন হয় এবং সেই কোকেন যুক্তরাষ্ট্রে বিক্রি করা হয়।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যক্তিগত নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, তাদের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া মানে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি ট্রাম্পকে কলম্বিয়ার মাদকবিরোধী অভিযানে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au