সর্বশেষ

প্রাথমিকের শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

  • 12:04 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৪ ডিসেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি ও পরীক্ষাবর্জন কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। না হলে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের পক্ষ থেকে দাবি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন, দীর্ঘ চাকরির পর উচ্চতর গ্রেড পাওয়া এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বেতন কমিশনের সভাপতির সঙ্গেও এই দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ৭ আগস্ট বেতন স্কেল ১৩ থেকে ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে জাতীয় বেতন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়।

অর্থ বিভাগ ১০ নভেম্বরের বৈঠকে জানিয়েছে, পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বেতন স্কেল উন্নীতকরণ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রণালয় বলছে, দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া সত্ত্বেও কিছু শিক্ষক বার্ষিক পরীক্ষায় বাধা সৃষ্টি করছেন এবং কোথাও পরীক্ষায় অংশ নিতে চাওয়া শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করে এমন কর্মসূচি সরকারি চাকরি আইন ও আচরণ বিধিমালার পরিপন্থী, পাশাপাশি এটি ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সহকারী শিক্ষককে দ্রুত কাজে ফেরত এসে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করতে হবে। তা না হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তুসহ যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তুসহ মো. জুয়েল ভুঞা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম…

নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার…

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

মেলবোর্ন, ১৭ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়ার কথা…

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক সদস্যদের নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি ঘোষণা…

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো কোনো কার্যকর সমাধানের পথ না বের হওয়ায় মার্কিন মিত্র হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au