সর্বশেষ

রূপালী ব্যাংক: গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, তালা দিয়ে বিক্ষোভ

  • 1:17 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের একই পরিবারের তিন গ্রাহকের হিসাব থেকে তাদের অজান্তে ১৯ লাখ ৩৩ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের আমির উদ্দিন মুন্সিরহাট শাখার একই পরিবারের তিন গ্রাহকের হিসাব থেকে প্রায় ১৯ লাখ ৩৩ হাজার টাকা অজ্ঞাতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও ব্যাংক কর্তৃপক্ষ এখনো টাকা ফেরত দিতে পারেনি। এতে ক্ষুব্ধ গ্রাহক ও স্বজনরা মঙ্গলবার সকালে শাখার ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

তাদের অভিযোগ, আবুল বশর, তার বড় ছেলে মনসুর আলম এবং ছোট ছেলে ইফতেখার আলমের তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিভিন্ন ব্যাংকের একাধিক হিসাবে স্থানান্তর করা হয়েছে। মোট ২৭ বার লেনদেন করে এসব টাকা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক এবং রূপালী ব্যাংকের কয়েকটি শাখায় পাঠানো হয়।

ব্যাংক কর্মকর্তারা জানায়, ১২ নভেম্বর অস্বাভাবিক লেনদেনের বিষয়টি প্রথম নজরে আসে। এরপর হিসাবধারী আবুল বশরকে জানালে তিনি কোনো টাকা উত্তোলনের বিষয়ে অস্বীকৃতি জানান। ঘটনাটি প্রধান কার্যালয়ে জানানো হলে তদন্ত দল এসে শাখাটি পরিদর্শন করে।

আবুল বশরের অভিযোগ, ব্যাংক তার টাকা নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, ব্যাংক ম্যানেজার লুট হওয়া কিছু টাকা উদ্ধারের কথা বললেও প্রকৃতপক্ষে কোনো অর্থ ফেরত আসেনি। গত এক মাস ধরে তাকে আশ্বাস দিয়ে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ তার। তিনি জানান, থানায় মামলা করতে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে তিনি সাধারণ ডায়েরি করেছেন এবং সম্পূর্ণ তদন্ত ও সব টাকা ফেরত পাওয়ার দাবি করেন।

শাখা ব্যবস্থাপক দিদারুল আলম বলেন, সব লেনদেন মোবাইল অ্যাপের মাধ্যমে হয়েছে এবং ওটিপি কনফার্মেশনের পর টাকা স্থানান্তর করেছে কেউ। তিনি বলেন, অ্যাপভিত্তিক লেনদেন সরাসরি হেড অফিস তদারকি করে, তাই শাখার কর্মীদের কোনো দায় নেই। তদন্তে বেরিয়ে আসবে ওটিপি ব্যবহার করেছেন গ্রাহক নিজে, নাকি পরিবারে কেউ।

ব্যাংকার্স ফোরামের স্থানীয় সভাপতি মনসুরুল আলম বলেন, এটি সাইবার প্রতারণার একটি উদাহরণ হতে পারে। তদন্তের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, গ্রাহক অভিযোগ জানাতে এসেছিলেন। তাকে লিখিত আবেদন দিতে বলা হলেও তিনি জমা দেননি। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au