সর্বশেষ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি 

  • 5:28 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ বা সীমিত করে দিচ্ছে। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ বা সীমিত করে দিচ্ছে। ভিসা প্রক্রিয়ার অপব্যবহার, আশ্রয় আবেদনের বাড়তি প্রবণতা এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নীতির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অন্তত নয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই দুই দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বিবেচনা করে ভর্তি কমিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আশ্রয় আবেদনের হার দ্রুত বাড়তে থাকায় ব্রিটিশ সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ দিচ্ছে যেন তারা কেবল প্রকৃত শিক্ষার্থীকে ভর্তি করে। সীমান্ত নিরাপত্তাবিষয়ক সাবেক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করে বলেছেন, ভিসা বা স্টুডেন্ট রুটকে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার গোপন রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে না।

চেস্টার বিশ্ববিদ্যালয় পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি ২০২৬ সালের শরৎ পর্যন্ত স্থগিত করেছে, কারণ সাম্প্রতিক সময়ে ভিসা বাতিলের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্নাতক পর্যায়ে আবেদন গ্রহণ বন্ধ রেখেছে। ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে।

এর পাশাপাশি সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ও এই দুই দেশ থেকে ভর্তি বন্ধ রেখেছে। সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, শিক্ষার্থী ভিসা ব্যবস্থার মর্যাদা রক্ষা করতেই এই কঠোর পদক্ষেপ, এবং এ নিয়ে তাদের কোনো দুঃখ নেই।

চলতি বছরের শুরুতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা স্পনসর লাইসেন্স বজায় রাখার শর্তে পরিবর্তন আনে। আগে বিশ্ববিদ্যালয়গুলো ১০ শতাংশ পর্যন্ত ভিসা বাতিল হলেও সমস্যায় পড়ত না, কিন্তু নতুন নিয়মে তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণ এবং নিয়মের অপব্যবহার ঠেকানোই এর মূল লক্ষ্য।

কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে এক বছরে পাকিস্তানি ও বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার দাঁড়িয়েছে ১৮ ও ২২ শতাংশ। অর্থাৎ, নতুন সীমার চার গুণের কাছাকাছি। একই সময়ে ব্রিটিশ হোম অফিস যে ২৩ হাজারের বেশি আবেদন বাতিল করেছে, তার অর্ধেকই এসেছে এই দুই দেশ থেকে। দুই দেশের নাগরিকদের আশ্রয় আবেদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও কয়েকটি প্রতিষ্ঠান ভর্তি নীতিতে পরিবর্তন এনেছে। অক্সফোর্ড ব্রুকস আগামী বছরের জানুয়ারির সেশনে পাকিস্তান ও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি আপাতত বন্ধ রেখেছে, কারণ হিসেবে তারা ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কথা বলছে। সেসব দেশের জন্য ভর্তি আবার শুরু হতে পারে আগামী বছরের সেপ্টেম্বরে।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিপিপি ইউনিভার্সিটি ‘ঝুঁকি প্রশমন’-এর অংশ হিসেবে পাকিস্তানি ভর্তি স্থগিত করেছে। লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় গত গ্রীষ্মেই বাংলাদেশ থেকে ভর্তি বন্ধ করেছে। তাদের দাবি, ভিসা বাতিলের ৬০ শতাংশই এসেছে বাংলাদেশি আবেদনকারীদের থেকে।

লাহোরভিত্তিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডভান্স অ্যাডভাইজরসের প্রতিষ্ঠাতা মরিয়ম আব্বাস বলেছেন, শেষ পর্যায়ে এসে ভিসা বাতিল হওয়ায় প্রকৃত শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় দুর্বল যাচাইয়ের কারণে জাল আবেদন জমা দেওয়ার সুযোগ তৈরি করেছে। তার মতে, বিদেশি রিক্রুটমেন্ট এজেন্টদের কঠোরভাবে যাচাই করা জরুরি।

এই শাখার আরও খবর

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালনের…

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন…

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au