দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা
মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…
মেলবোর্ন, ৫ ডিসেম্বর- পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এখন আরো ক্ষমতাধর হয়েছেন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তাকে চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে তিন বাহিনীর সর্বোচ্চ দায়িত্ব এখন এক ব্যক্তির হাতে একীভূত হলো। সত্তরের দশকের পর পাকিস্তানের সামরিক কাঠামোতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগ অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছে দ্য ডন।
প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জারদারি পাঁচ বছরের জন্য ফিল্ড মার্শাল মুনিরকে সেনাপ্রধানের পাশাপাশি সিডিএফ হিসেবেও নিয়োগের অনুমোদন দিয়েছেন। এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা শেষ হলো। এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টকে এই দ্বৈত দায়িত্বে মুনিরকে নিয়োগের আনুষ্ঠানিক পরামর্শ পাঠান।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রধানমন্ত্রী ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সেনাবাহিনী প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগের সারসংক্ষেপ প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠিয়েছিলেন। সেই সারসংক্ষেপের ভিত্তিতেই এই অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কাঠামো গড়ে উঠেছে পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে। সংশোধিত ২৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী যাকে সুপারিশ করবেন, প্রেসিডেন্ট তাকে সেনাপ্রধান এবং একই সঙ্গে সিডিএফ হিসেবে নিয়োগ দেবেন। এর ফলে দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল, প্রশাসনিক ও কৌশলগত ক্ষমতা একটি কেন্দ্রীয় অফিসের অধীনে চলে গেল।
এই পরিবর্তনের মাধ্যমে ১৯৭৬ সাল থেকে পরিচালিত তিন বাহিনীর সমন্বয়কারী পদ চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি বাতিল করা হয়েছে। ফলে যৌথ বাহিনীর কমান্ড কাঠামো এখন পুরোপুরি সিডিএফের হাতে একীভূত হলো।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au