সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩০টিরও বেশি দেশ

  • 6:27 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোওম জানিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৩০টির বেশি দেশ থাকতে পারে। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোওম জানিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৩০টির বেশি দেশ থাকতে পারে। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুনির্দিষ্ট সংখ্যা এখনই বলা সম্ভব নয়, কারণ প্রেসিডেন্ট বিভিন্ন দেশের মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন।

প্রশ্ন ছিল, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা তালিকায় ৩২টি দেশ থাকবে কি না। উত্তরে নোওম বলেন, তালিকাটি অবশ্যই ৩০-এর বেশি হবে। তবে কোন কোন দেশ এতে যুক্ত হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এর আগে গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন এবং আরও সাত দেশের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করেন। প্রশাসনের ব্যাখা ছিল, বিদেশি সন্ত্রাসীসহ সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এই পদক্ষেপ জরুরি। অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভ্রমণকারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন।

নোওম সাক্ষাৎকারে বলেন, কোনও দেশের সরকার স্থিতিশীল না হলে, নিজ দেশের নাগরিকদের পরিচয় সঠিকভাবে নিশ্চিত করতে না পারলে কিংবা যুক্তরাষ্ট্রের ভেটিং প্রক্রিয়ায় সহযোগিতা না করলে তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা থাকে না।

রয়টার্সের আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ কেবলে উল্লেখ করা হয় যে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ৩৬টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করছে। তালিকা আরও বিস্তৃত হলে তা অভিবাসন নীতিতে প্রশাসনের কঠোরতার আরও বড় পদক্ষেপ হিসেবে দেখা হবে।

সাম্প্রতিক একটি ঘটনা এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে। ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ঘটনার পর ট্রাম্প ঘোষণা করেন, তিনি তৃতীয় দেশগুলো থেকে সব ধরনের অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। যদিও তিনি কোনও দেশের নাম প্রকাশ করেননি।

এ ছাড়া স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত আশ্রয় আবেদন এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ডগুলো পুনর্বিবেচনার নির্দেশও দিয়েছেন ট্রাম্প।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au