বিনোদন

রসিকতায় পরিস্থিতি সামাল আমিশার

  • 7:17 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন ৬ ডিসেম্বর- ২০২৩ সালে ‘গাদার-২’ ছবির মাধ্যমে বলিউডে জোরালো প্রত্যাবর্তন করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপর থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।

সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত থাকার সময় ফটোগ্রাফারদের সঙ্গে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যেখানে তার রসিকতা ও পরিমিত মন্তব্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়- সোনালি রঙের অফ-শোল্ডার গাউনে স্লিট কাট ডিজাইনে ক্যামেরাবন্দি হচ্ছেন আমিশা। পরিপাটি বান করা চুল, হালকা গয়না ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি যথেষ্ট নজর কাড়েন। এই সময় এক পাপারাজ্জি ভুল করে তাকে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন বলে সম্বোধন করেন। বিষয়টি অস্বস্তিকর না করে অভিনেত্রী হাসিমুখে পাল্টা বলেন- “তাহলে আমার অমিতাভ বচ্চন কোথায়?”

এমন রসিক উত্তরে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন এবং পরিস্থিতি মুহূর্তে স্বাভাবিক হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা আমিশার সৌজন্য ও ব্যক্তিত্বের প্রশংসা করতে থাকেন। পরবর্তীতে আলোচনায় আসে জয়া বচ্চনের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ। এক অনুষ্ঠানে জয়া বচ্চন পাপারাজ্জিদের পোশাক ও আচরণ নিয়ে কটাক্ষ করেন যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এই বিষয়ে আমিশা প্যাটেল অত্যন্ত ভারসাম্যপূর্ণ বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রত্যেকের নিজের মতামত প্রকাশের অধিকার রয়েছে। জয়ারও নিজের মত আছে। কিন্তু আমি আপনাদের সবাইকে ভালোবাসি। মিডিয়া ও পাপারাজ্জিরা প্রচুর পরিশ্রম করেন। আপনারা অসাধারণ কাজ করেন।

এই মন্তব্যে অনেকেই এই অভিনেত্রীকে “মার্জিত ও পরিণত ব্যক্তিত্বের প্রতীক” বলে অভিহিত করেছেন। যদিও কিছু ব্যবহারকারী বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করেন, তবুও বেশিরভাগ মন্তব্যই ছিল প্রশংসাসূচক।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au