সর্বশেষ

যার হাতে বিশ্বকাপ ট্রফি দেখছেন গার্দিওলা!

  • 3:59 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ডিসেম্বর-২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে, ফুটবল বিশ্বের পরাশক্তিরা জানতে পেরেছে তাদের প্রতিপক্ষের নাম। ফুটবল বোদ্ধারাও জানাতে শুরু করেছেন তাদের ফেভারিটের নাম তবে এর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সফল এই কোচ প্রকাশ্যে জানালেন, আসন্ন বিশ্বকাপে তিনি ইংল্যান্ডকেই শিরোপা জিততে দেখতে চান—নিজ দেশ স্পেন কিংবা লিওনেল মেসির আর্জেন্টিনাকে পেছনে ফেলবে ত্রিলায়ন্সরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র-এর প্রাক্কালে, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গার্দিওলা। আলোচনায় যখন বিশ্বকাপের সম্ভাব্য ফেভারিট দলগুলোর প্রসঙ্গ ওঠে, তখনই স্পেনের এই কোচ নিজের পছন্দ স্পষ্ট করে দেন।

“আমরা সবাই জানি কয়েকটি দল সব সময়ই ফেভারিট থাকে,” বলেন গার্দিওলা।

“আমি চাই ইংল্যান্ড জিতুক। হয়তো অনেকেই অবাক হবে, কিন্তু আমি বহু বছর ধরে এখানে কাজ করছি, এই দেশের অংশ হয়ে গেছি। থমাস টুখেল ও তার দল যদি বিশ্বকাপ জিততে পারে, সেটা দেখতে আমার ভালো লাগবে।”

ইংল্যান্ড শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে, স্বাগতিক হিসেবে ওয়েম্বলিতে জার্মানিকে হারিয়ে। এরপর প্রায় ছয় দশক ধরে শিরোপার অপেক্ষায় রয়েছে ‘থ্রি লায়ন্সরা’। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার আশাই প্রকাশ করলেন গার্দিওলা।

ড্র অনুযায়ী, ইংল্যান্ড পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ এইচ-এ তাদের শুরুই হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং ২০১৮ সালের রানার্সআপ দলটি ইংল্যান্ডের জন্য পরিচিত প্রতিপক্ষ—রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করেছিল তারাই।

এ ছাড়া গ্রুপে রয়েছে ঘানার মতো শারীরিকভাবে শক্ত ও অভিজ্ঞ দল। আফ্রিকার এই দলটি মাঝেমধ্যেই বড় দলের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে ওঠে। কাগজে-কলমে সবচেয়ে সহজ ম্যাচটি হতে পারে পানামার বিপক্ষে, যাদের ইংল্যান্ড ২০১৮ বিশ্বকাপে ৬-১ ব্যবধানে হারিয়েছিল।

তবে গ্রুপ পর্বেই এত কঠিন বাধা থাকায় ইংল্যান্ডের পথ যে মসৃণ নয়, তা মানছেন ফুটবল বিশ্লেষকরাও। তবুও গার্দিওলার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—বিশ্বকাপের আগে একজন শীর্ষ ক্লাব কোচের এমন প্রকাশ্য সমর্থন ইংল্যান্ড শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের মাঠে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি, তা সময়ই বলবে। তবে এখনই পেপ গার্দিওলার কণ্ঠে ইংল্যান্ডের নাম উঠে আসা ফুটবলবিশ্বে বাড়িয়ে দিয়েছে কৌতূহল।

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au