সর্বশেষ

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু, আহত ৬

  • 7:34 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- ভারতের গোয়ার উত্তর আরপুরায় জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শুরুতে পুলিশ ধারণা করেছিল যে রান্নাঘরের কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে, তবে পরবর্তী তদন্তে এই ধারণা বাতিল করা হয়েছে। গোয়া পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, পরিদর্শনে সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন এবং তারা বর্তমানে স্থিতিশীল আছেন। তিনি জানিয়েছেন যে তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। সংকীর্ণ ও ভিড়াক্রান্ত রাস্তার কারণে উদ্ধারকাজে গুরুতর বাধা সৃষ্টি হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর ক্লাবের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীদের কেউ রেহাই পাবে না।

দমকল ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং ১৪ জন কর্মচারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি সাতজন পর্যটক নাকি কর্মচারী তা শনাক্তের কাজ চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়, তখন প্রায় ১০০ জন নাচের ফ্লোরে ছিলেন। আতঙ্কে লোকজন নিচে নামতে গেলে অনেকেই রান্নাঘর এলাকায় আটকা পড়ে। এলোমেলো পরিস্থিতি ও জটিল নকশার কারণে উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন।

কর্মকর্তারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবন গ্রাস করে ফেলে এবং ভেতরে থাকা অনেকেই বের হওয়ার সময় পাননি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

রাতভর উদ্ধার অভিযান চলেছে। পুলিশ ক্লাবটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, গ্যাস লাইন ও জরুরি নির্গমনপথ ঠিকমতো ছিল কি না তা তদন্ত করে দেখছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্লাবের অগ্নিনিরাপত্তার নিয়ম মেনে চলা হয়নি। ভবনটি ইতোমধ্যে সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে শোক প্রকাশ করেছেন বিভিন্ন নেতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অনেকে গভীর শোক জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি মৃতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

বিজেপি এমএলএ মাইকেল লোবো জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ক্লাবের বেইসমেন্টে কাজ করা স্থানীয় কর্মী ছিলেন। তিনি বলেন, অধিকাংশই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন।

কংগ্রেস নেতারা এ ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এবং স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন এবং আগুন লাগার সঠিক কারণ ও দায় নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালনের…

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন…

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au