বিনোদন

একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে: সোনাক্ষী

  • 8:48 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার
মেলবোর্ন, ৭ ডিসেম্বর- ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক শুরুতে মানতেই চাননি অভিনেত্রী সোনাক্ষী সিনহার পরিবার। কিন্তু হার মানেননি সোনাক্ষী ও তার প্রেমিক জাহির ইকবাল। অবশেষে ২০২৪ সালের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

তবে সোনাক্ষী ও জাহিরের বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তারা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। কিন্তু, সমাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হন তারা। অতিষ্ঠ হয়ে সোনাক্ষীকে নিতে হয় একটি পদক্ষেপ?

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এসে তার বিয়ে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই প্রসঙ্গে কথা বলেন সোনাক্ষী। তিনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগত ভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে। একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে।

সোনাক্ষী আরও বলেন, এতে অসুবিধা কিসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি, যে বিয়ের পরে সমাজিকমাধ্যমের পাতায় মন্তব্য বিভাগটা বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা মানুষকে আমি ব্লক করতেও বাধ্য হই।

সোনাক্ষী ও জাহিরের পরিচয়ের সূত্রপাত প্রায় এক দশকের বেশি সময় আগে। ২০১৩ সালে সালমান খানের আয়োজিত একটি পার্টিতে প্রথম তাদের দেখা হয়। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন সোনাক্ষী। দীর্ঘ সময় তারা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি। কিন্তু বর্তমানে হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবেই দেখা হয়।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au