সর্বশেষ

গাজা শান্তি পরিকল্পনার ২য় ধাপ নিয়ে বৈঠক করছেন ট্রাম্প-নেতানিয়াহু

  • 1:50 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- গাজা উপত্যকার জন্য যুক্তরাষ্ট্রের শান্তি রূপরেখার দ্বিতীয় ধাপ চূড়ান্তের পথে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রোববার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, বৈঠকে গাজায় শান্তির সম্ভাবনা এবং হামাসের শাসন অবসানের বিষয়টি গুরুত্ব পাবে। তিনি জানান, ট্রাম্পের প্রস্তাবিত প্রথম ধাপ প্রায় শেষ হয়েছে এবং এখন দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পথনকশা তৈরির সময়।

দুই বছরের যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সহিংসতা কমেছে, তবে পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তী ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের প্রস্তাব রয়েছে। এই সরকারের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক বাহিনীও কাজ করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গত সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠক কোথায় হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

যুদ্ধবিরতির পর হামাস এখন পর্যন্ত ২০ জন জীবিত জিম্মি এবং ২৭ জনের মরদেহ ইসরায়েলের হাতে ফিরিয়ে দিয়েছে। এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। যদিও একজন ইসরায়েলি জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

গাজা সংকটের উত্তরণের জন্য মার্কিন পরিকল্পনা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে, আর সেই পরিকল্পনার মূল দিকগুলো নিয়েই ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্তের চেষ্টা হবে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালনের…

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন…

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au