বিনোদন

জেদ্দায় নেতৃত্ব দিচ্ছেন আনা-ঐশ্বরিয়ারা

  • 1:28 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- নায়িকারা শুধু লালগালিচায় হাঁটবেন, অনুষ্ঠানের সৌন্দর্য বাড়াবেন—এমনটাই ছিল প্রচলিত ধারণা। কিন্তু এবার এটির ব্যতিক্রম দেখা গেছে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরে। যেখানে অভিনেত্রীরা শুধু অনুষ্ঠানের সৌন্দর্য বাড়ানোয় নয়, বরং রীতিমতো নেতৃত্ব দিতে দেখা গেছে তাদের।

ফেস্টিভ্যালের তৃতীয় দিনের শুরুতে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আসেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মাতৃত্ব ও ক্যারিয়ার সামলানোর ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বসুন্দরী খেতাব নিয়ে তার ভাবনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। ঐশ্বরিয়ার মতে, নিরাপত্তাহীনতা কখনো তার চালিকাশক্তি ছিল না, বরং সততা ও দৃঢ়তাই তাকে পথ দেখিয়েছে।

অন্যদিকে হলিউড অভিনেত্রী আনা দে আরমাস ছিলেন পুরোপুরি বাস্তববাদী। হাভানা থেকে মাদ্রিদ হয়ে হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার যাত্রা, ভাষার বাধা, কঠিন সময় নিয়ে কথা বলেন তিনি। চরিত্রের প্রস্তুতি, পর্যবেক্ষণ ও পরিশ্রম নিয়ে তার শিল্পভিত্তিক আলোচনা শিক্ষার্থী ও তরুণ নির্মাতাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইন লতিফা উৎসবে যোগ করেন প্রতিনিধিত্ব ও শিল্পে নারী নেতৃত্বের নতুন দৃষ্টিভঙ্গি। তিনি কথা বলেন সহযোগিতা এবং শিল্পে নারীর কণ্ঠ শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে। তার বক্তব্যে উঠে আসে একজন নারীর সাফল্য মানে অন্য নারীর জন্য নতুন দরজা খুলে দেওয়া।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর জেদ্দায় বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে ‘সিনেমার প্রতি ভালোবাসা’ স্লোগানে প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ১১১ সিনেমা।

সূত্র: সমকাল

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au