বিনোদন

কত টাকা জিতলেন ‘বিগ বস ১৯’-এর শিরোপাধারী

  • 1:38 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- তিন মাসের প্রতিযোগিতা, অগণিত বিতর্ক, সম্পর্কের রদবদল আর আবেগঘন মুহূর্তের ভেতর দিয়ে শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’। গত রোববার রাতে সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে এবার সেরা হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ গৌরব খান্না। বহু জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সালমান খান ঘোষণা করেন মৌসুমের বিজয়ী হিসেবে তাঁর নাম।

বিজয়ী হওয়ার মুহূর্তটি গৌরব নিজের মতো করে সামাজিক মাধ্যমেও ভাগ করে নেন। রাতেই ইনস্টাগ্রামে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘অবেশষে ট্রফিটা ঘরে এলো।’ তাঁর পোস্টের মন্তব্য বিভাগে ভক্তদের অভিনন্দন বার্তায় ভরে যায়।

গৌরবের টিমও তাদের অনুভূতি প্রকাশ করেছে একটি দীর্ঘ পোস্টে। সেখানে উল্লেখ করা হয়েছে এ যাত্রা শুধু একজন প্রতিযোগীর নয়; বরং প্রত্যেক সমর্থকের সম্মিলিত বিশ্বাসের ফল।

তাদের কথায়, তিন মাস ধরে প্রতিটি চ্যালেঞ্জ, উত্তেজনা, মন খারাপের মুহূর্ত এবং দৃঢ়তার লড়াইয়ে তারা গৌরবের পাশে ছিলেন। তাই এই জয় তাদের কাছেও ব্যক্তিগত ও আবেগঘন। পোস্টে আরও বলা হয়, গৌরবের প্রতি মানুষের আস্থা, ভোট ও ভালোবাসাই তাঁকে শেষ পর্যন্ত শিরোপা এনে দিয়েছে।

এ মৌসুমের শীর্ষ পাঁচ প্রতিযোগীর তালিকায় প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, তৃতীয় স্থানে কৌতুকশিল্পী প্রণীত মোরে, চতুর্থ স্থানে তান্যা মিত্তাল এবং পঞ্চম হয়েছেন সুরকার আমাল মালিক। শেষ দুই প্রতিযোগী হিসেবে গৌরব ও ফারহানা যখন মঞ্চে দাঁড়ান, পুরো স্টুডিওজুড়ে তৈরি হয় এক অদ্ভুত উত্তেজনা। সবার দৃষ্টি ছিল সালমান খানের হাতে থাকা ট্রফির দিকে। শেষমেশ তাঁর ঘোষণায় উল্লাসে ফেটে পড়ে দর্শক গৌরবই ‘বিগ বস ১৯’-এর শিরোপাধারী। প্রাপ্য সম্মান হিসেবে তিনি বাড়ি নিয়ে যান ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ টাকা।

গৌরবের জন্য এই জয় ক্যারিয়ারের নতুন এক মাইলফলক। এর আগে তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ প্রতিযোগিতায়ও শিরোপা জিতেছিলেন। দ্বিতীয়বারের মতো রিয়েলিটি শোতে জিতে তিনি প্রমাণ করলেন ধৈর্য, আত্মসংযম এবং সঠিক কৌশল থাকলে বড় কোনো সফলতা ধরা দিতেই পারে। ফিনালে মঞ্চে সালমান খান গৌরবের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি।

তিনি বলেন, গৌরবের ব্যক্তিত্ব ও শান্ত আচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু গৌরবই নয় তাঁর পরিবার ও বন্ধুদের প্রতিও সম্মান জানাতে হবে। সালমান আরও জানান, খুব শিগগিরই তিনি গৌরবের সঙ্গে একটি কাজে যুক্ত হচ্ছেন।

মৌসুমের শুরুতে গৌরবকে অনেকেই খুব সাধারণ প্রতিযোগী ভেবেছিলেন। তেমন নাটকীয়তা বা ঝামেলায় জড়াতে দেখা যায়নি তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের কৌশল, ভারসাম্যপূর্ণ মনোভাব এবং স্পষ্ট অবস্থানের মাধ্যমে দর্শকের মন জয় করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au