বিনোদন

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা সৌদির

  • 1:53 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৫ বার

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- ইসলামের ইতিহাসের অপরাজেয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। ‘আনব্রোকেন সোর্ড’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আলেক সাখারভ; যিনি ‘গেম অব থ্রোনস’, ‘রোম’, ‘ডেক্সার’, ‘মার্কো পোলো’, ‘ওজার্ক’সহ অনেক জনপ্রিয় সিরিজের বিভিন্ন পর্ব পরিচালনা করেছেন। খালিদ বিন ওয়ালিদের বায়োপিকটি হতে যাচ্ছে তাঁর প্রথম সিনেমা। সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এ সিনেমার খবর জানানো হয়।

৬৩৬ খ্রিষ্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা বাইজেনটাইন বাহিনীকে বিধ্বস্ত করে। ফলে সিরিয়ায় বাইজেনটাইন শাসনের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। এই যুদ্ধের গল্পই আনব্রোকেন সোর্ড সিনেমার মূল বিষয়বস্তু। সৌদি আরবে নয়ানির্মিত প্লেমেকার স্টুডিওতে ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে। এখন থেকেই জোরেশোরে চলছে সেট নির্মাণ ও প্রি-প্রোডাকশনের কাজ।

সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও রিয়াদ সিজনের তত্ত্বাবধানে আনব্রোকেন সোর্ড সিনেমাটি প্রযোজনা করছে সিলা কোম্পানি। বড় আয়োজনের সিনেমাটি নির্মিত হবে ইংরেজি ভাষায়। আরব ও হলিউডের শিল্পীরা অভিনয় করবেন এতে। সম্প্রতি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুর্কি আল-শেখ এ সিনেমার কলাকুশলীদের সঙ্গে সাক্ষাৎ করেন, নির্মাণপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

তুর্কি আল-শেখ জানান, আনব্রোকেন সোর্ড নির্মাণের জন্য বছর দেড়েক আগে পরিচালক আলেক সাখারভের সঙ্গে দেখা করেছিলেন তিনি। বিষয়বস্তু সম্পর্কে না জানায় প্রথমে ততটা আগ্রহ দেখাননি পরিচালক। তুর্কি আল-শেখ তাঁকে খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে বিভিন্ন বই ও ভিডিও দিয়েছিলেন। সেগুলো পড়ে উৎসাহী হন আলেক সাখারভ। সিনেমাটি নির্মাণের জন্য ছয় মাস ধরে সৌদিতে আছেন তিনি।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার লক্ষ্যে তৈরি হচ্ছে আনব্রোকেন সোর্ড। তার মানে কোনো ধরনের আপস করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান। এক বছরের বেশি সময় ধরে চলছে প্রস্তুতি। হলিউডের অনেক খ্যাতনামা চিত্রনাট্যকার যুক্ত হয়েছেন এ সিনেমার চিত্রনাট্য তৈরি ও পর্যালোচনার কাজে। ঐতিহাসিক সেট নির্মাণ, পোশাকের ডিজাইন, যুদ্ধের প্রয়োজনীয় উপাদানসহ সবকিছুতে সূক্ষ্মতম নজর দিচ্ছেন নির্মাতারা।

তুর্কি আল-শেখ বলেন, ‘সিনেমাটি নির্মাণের জন্য এক হাজারের বেশি তরবারি তৈরি করা হচ্ছে, লাগানো হচ্ছে তিন হাজারের বেশি গাছ। সৌদি কলাকুশলীদের সঙ্গে টিমে যোগ দিয়েছেন আন্তর্জাতিক কলাকুশলীরা। সবাইকে নিয়ে একটি যুগান্তকারী সিনেমা নির্মাণের লক্ষ্য আমাদের।’

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au