বিনোদন

‘জেমস বন্ড’ চরিত্রে গুঞ্জনের ঝড়, মুখ খুললেন শাহরুখ

  • 2:27 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- হলিউডের বিখ্যাত গুপ্তচর চরিত্র জেমস বন্ড। আর এই চরিত্রে কি এবার দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে? এমনই গুঞ্জন সাম্প্রতিক সময়ে ঝড় তুলেছে ভক্তদের হৃদয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফ্যানপেজ, সবখানেই একটাই প্রশ্ন, ‘তাহলে কি ০০৭ এজেন্টের স্যুট পরে অ্যাকশন জমিয়ে দেবেন শাহরুখ?’ আর ঠিক সেই জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন কিং খান নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শাহরুখকে বেশ অ্যাকশনধর্মী সিনেমায় দেখা যায়। তারই পরিপ্রেক্ষিতে লন্ডনের এক অনুষ্ঠানে কিং খানকে প্রশ্ন করা হয়, এরপর কি হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডে দেখা যাবে?

উত্তরে শাহরুখ বলেন, ‘না, আমার উচ্চারণ ওর মতো নয়। ওর পছন্দের পানীয়ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে, আমি তেমন বেশি লড়াকু ছবিতে কাজ করিনি।’

লন্ডনের সেই ইভেন্টে কাজলও উপস্থিত ছিলেন। শাহরুখ মজা করে বলেন, ‘কাজল আমার জীবনে থাকায় তো প্রেমের ছবিই করেছি বেশি। বিপরীতে কাজল থাকলে লড়াইয়ের ছবি করা যায় না।’

আলোচনায় কাজল মনে করিয়ে দেন, শাহরুখ শুধু তার সঙ্গেই নয়, আরও অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। জবাবে শাহরুখ বলেন, ‘ঠিক, তবে যেসব ছবিতে আমরা সবচেয়ে জনপ্রিয় হয়েছি, সেগুলোর নায়ক-নায়িকা আমরা দুজনে।’

উল্লেখ্য, সম্প্রতি লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে এবার স্থায়ীভাবে জায়গা করে নেয় শাহরুখ-কাজলের মূর্তি। লেস্টার স্কোয়ারে স্থায়ীভাবে জায়গা পাওয়া এই মূর্তিটি কেবল ‘ডিডিএলজে’র প্রতি শ্রদ্ধাই নয়, বরং ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে দীর্ঘ প্রভাবেরও প্রতীক হয়ে রইল। উদ্বোধনী আয়োজনে শাহরুখ–কাজলের উপস্থিতি সেই আবেগকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। লন্ডনের এই নতুন ল্যান্ডমার্ক এখন থেকে পর্যটক, সিনেমাপ্রেমী ও অনুরাগীদের জন্য হয়ে থাকবে এক বিশেষ আকর্ষণ—যেখানে দাঁড়িয়ে অনায়াসেই ফিরে যাওয়া যাবে চিরকালীন প্রেমের সেই জাদুকরী মুহূর্তে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au