সর্বশেষ

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের দপ্তরে অভিযান, ইসরায়েলি পতাকা উত্তোলন

  • 6:26 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- দখলকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান কার্যালয়ে হঠাৎ অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ভবনটির উপর থেকে জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা তোলে এবং দপ্তরের ভেতর থেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, সোমবার ভোরে ইসরায়েলি পুলিশ পৌরসভা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জোরপূর্বক ভবনে ঢুকে পড়ে। তাদের সঙ্গে কোনো পূর্ব যোগাযোগ ছিল না। লাজারিনি বলেন, এমন অভিযান জাতিসংঘের নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

ইসরায়েল বলছে, ইউএনআরডব্লিউএর বকেয়া কর না দেয়ার কারণেই এই অভিযান। জেরুজালেম পৌরসভা দাবি করছে, সংস্থাটির প্রায় ১ কোটি ১০ লাখ শেকেল কর বকেয়া রয়েছে এবং বহুবার সতর্ক করার পরও তা পরিশোধ করা হয়নি।

তবে ইউএনআরডব্লিউএ এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে। সংস্থার মুখপাত্র জোনাথন ফাউলার জানান, ভবনটি জাতিসংঘের আনুষ্ঠানিক কমপাউন্ড হওয়ায় কোনো কর প্রযোজ্য নয়। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘের সম্পত্তি সুরক্ষিত এবং কোনো রাষ্ট্র তা দখল বা হস্তগত করতে পারে না।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ভবনটি এখনো জাতিসংঘের সম্পত্তি এবং সেখানে বাহিনীর প্রবেশ আন্তর্জাতিক আইনকে অমান্য করে। তিনি ইসরায়েলকে দপ্তরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে। সরকারি মুখপাত্র শশ বেদ্রোসিয়ান আবারও দাবি করেছেন, সংস্থাটি হামাসের সঙ্গে সম্পৃক্ত এবং ৭ অক্টোবর হামলায় অংশ নেয়া কয়েকজন হামলাকারী নাকি ইউএনআরডব্লিউএর স্কুলের ছাত্র ছিল। সংস্থাটি কয়েকজনকে বরখাস্ত করলেও বলেছে, এসব অভিযোগের কোনো প্রমাণ ইসরায়েল দেয়নি।

২০২৪ সালে ইসরায়েলি পার্লামেন্ট ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাস করে। ফাউলার বলেন, ইসরায়েল বহুদিন ধরে সংস্থাটিকে দুর্বল করার জন্য বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে, কারণ ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার টিকিয়ে রাখায় ইউএনআরডব্লিউএর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউএনআরডব্লিউএ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাবার, আশ্রয়সহ নানা সেবা দিয়ে থাকে। সম্প্রতি জাতিসংঘ এর ম্যান্ডেট আরও তিন বছরের জন্য নবায়ন করেছে। প্রায় ৫৫ লাখ ফিলিস্তিনি শরণার্থী এ সংস্থার ওপর নির্ভরশীল।

লাজারিনি বলেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী অফিসের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় এবং ভেতরের সরঞ্জাম সরিয়ে নেয়। তার মতে, এ ঘটনা বিশ্বব্যাপী জাতিসংঘ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তার জন্য বিপজ্জনক নজির তৈরি করতে পারে।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

কটূক্তির ঘটনায় তোপের মুখে অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রয়াত মা মেরিয়ান আলবানিজকে নিয়ে করা সমালোচনামূলক মন্তব্যের জেরে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন দেশটির…

ইয়েমেনে নতুন সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।…

বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় বিএনপি।…

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২০, নিখোঁজ অনেকে

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও…

৮ অধিনায়কের মাথায় ৮ রঙের ব্যাগি ক্যাপ, মিঠুন বললেন ‘আমরা এটা ধারণ করব’

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হলো নতুন এক প্রতীকী অধ্যায়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আট বিভাগের অধিনায়কের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক…

আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি নৌযানের ধাক্কা, পরে যা ঘটল

আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ঘটনায় বড় ধরনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au