বাংলাদেশ

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

  • 8:52 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: কোলাজ ইত্তেফাক

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- বেগম রোকেয়া দিবসের দিনেই নারী জাগরণের অগ্রদূতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিতর্ক ছড়িয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। নারীশিক্ষা ও মানবাধিকার বিষয়ে অগ্রগামী দৃষ্টিভঙ্গির জন্য আজ যেখানেই চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য আঘাত হেনেছে বহু মানুষের অনুভূতিতে।

ঘটনাটি ঘটেছে সোমবার। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ এবং ‘কাফির’ বলে উল্লেখ করেন। পোস্টটি ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীসহ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শিক্ষকের ভাষ্য, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে তার সঙ্গে নিজের মন্তব্য যোগ করেছেন। তার দাবি, সেই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। যদিও এ ধরনের অভিযোগ আগে কখনো প্রতিষ্ঠিত হয়নি এবং গবেষণামূলক কাজেও এমন কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষক হিসেবে এমন মন্তব্য অসৌজন্যমূলক এবং অযাচিত। তিনি এটিকে শিক্ষকের ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করলেও স্পষ্ট করেছেন যে তিনি নিজে এমন দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন না।

তীব্র প্রতিক্রিয়া জানায় ছাত্র সংগঠনও। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশে নারীশিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক। তাকে ধর্মীয় গালি দিয়ে হেয় করার চেষ্টা শুধু অসম্মানজনক নয়, বরং ইতিহাস ও মানবিক চেতনাকে অগ্রাহ্য করার শামিল। তার মতে, রোকেয়ার সমালোচনা করতে হলে যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত, ব্যক্তিগত আক্রমণ বা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে নয়।

ঘটনাটি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা স্পষ্ট। অনেকের মত, যে দিনে রাষ্ট্র তার অবদানের স্বীকৃতি দেয়, সে দিনই একজন শিক্ষক তাকে অপমান করায় আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, তা এখনও জানা যায়নি। তবে অবমাননাকর মন্তব্যের জেরে চলমান বিতর্ক আরও বড় আলোচনায় রূপ নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রঃ ইত্তেফাক

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au