সর্বশেষ

১৩ মাস পর কারামুক্ত হয়ে দেশে ফিরল ভারতে আটক ছয় জেলে

  • 1:19 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুরের ছয় জন জেলে ১৩ মাস পর অবশেষে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। এ সময়  ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯) বিজিবি, ভারতীয় পুলিশ ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন।

কারামুক্ত হওয়া জেলেরা হলেন, চিলমারী উপজেলা হরিণের বন্দ এলাকার মো. রাসেল মিয়া (৩৫), ব্যাপারী পাড়া এলাকার বিপ্লব মিয়া (৪৫), মো. মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৩২), মো. আমের আলী (৩৫) ও রৌমারী উপজেলার বকবাদা এলাকার মো. চাঁন মিয়া (৬০)।

এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে পড়েন তারা। বিএসএফ তাদের আটক করে এবং আদালতের নির্দেশনায় মেঘালয় আমপাতি জেলার মাহিন্দগঞ্জের ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়। এরপর কেটে যায় দীর্ঘ ১৩ মাসের অনিশ্চয়তা, কষ্ট ও অপেক্ষার সময়।

আটকের প্রথম মাসগুলো পরিবারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। প্রায় ৭ মাস পর মেঘালয়ের এক বাসিন্দার মাধ্যমে পরিবার জানতে পারে জেলেরা জীবিত এবং কারাগারে আছেন। এরপর পরিবারের সদস্যরা বর্ডার গার্ড এর কাছে সহায়তা চায়। জেলা প্রশাসকের কাছেও পরিবারের সদস্যদের ফেরতের জন্য আবেদন জানায়। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনার পর আজ মঙ্গলবার ১৩ মাস পর তাঁরা দেশে ফিরলেন।

বকুল মিয়ার স্ত্রী আজেদা বেগম বলেন, ‘প্রায় এক বছর ধরে আমরা পথের ধারে বসে বসে স্বামী ফিরে আসার অপেক্ষা করেছি। রাতে ঘুম হত না, দিন চলত না। আজ যখন তাকে নিরাপদে দেখি, চোখের জল থামছে না।’

রমনা ব্যাপারী পাড়ার মীর জাহানের স্ত্রী মোছা. ববিতা বেগম বলেন, ‘ভারতের বিএসএফ এর কাছে আটক হওয়ার পর অনেকদিন কোন খোজ পাইনি। পরে যখন জানতে পারলাম ভারতের জেলখানায় আছে তখন কিছুটা স্বস্তি পেয়েছি। আজ সে ফিরে এসেছে, সব কষ্ট যেন এক মুহূর্তেই দূর হয়ে গেল। স্বজনের কাছে ফিরে আসা এই আনন্দ কখনো ভুলব না।’

সীমান্তে তাদের গ্রহণে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন কর্মী মাজু ইব্রাহিম, শাহ্ আলম, হুমায়ুন কবির ও রেজাউল করিম।

রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাবেক সভাপতি ও প্রাবন্ধিক নাহিদ হাসান এই জেলেদের মুক্তির দাবীতে জেলে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশী জেলেদের ভারতের কারাগার থেকে মুক্তির দাবীতে গত অক্টোবর মাসে সংবাদ সম্মেলন করেছিলাম। পরে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম। আজ ভারতের জেলে আটক কুড়িগ্রামের জেলেদের মুক্তি দিয়ে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে বিএসএফ।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au