ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…
মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ওড়িশার মালকানগিরি জেলায় জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বকে কেন্দ্র করে বাঙালি ও আদিবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক আদিবাসী নারীর হত্যার অভিযোগের জেরে রোববার কোয়া আদিবাসী সম্প্রদায়ের হাজারো মানুষ এমভি–২৬ গ্রামে হামলা চালিয়ে বাঙালিদের প্রায় পুরো বসতি পুড়িয়ে দেয়।
স্থানীয় সূত্র বলছে, গত রোববার পোতেরু নদী থেকে ৫৫ বছর বয়সী আদিবাসী নারী পদিয়ামির মুণ্ডুহীন লাশ উদ্ধার হয়। তার বাড়ি কাছের রাখেলগুড়া গ্রামে। নদীর ধারে রয়েছে বাঙালি কৃষক সুকুমার মণ্ডলের জমি। জমি নিয়ে বিরোধের কারণে পদিয়ামিকে অপহরণ করে হত্যার অভিযোগ তোলেন আদিবাসীরা। তবে সুকুমার অভিযোগ অস্বীকার করছেন।
নারীর লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের দাবি, পাঁচ হাজারের বেশি আদিবাসী অস্ত্রশস্ত্র নিয়ে বাঙালি গ্রামে ঢুকে একের পর এক বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অন্তত ৬০টি ঘর, মাঠের ফসল, পশুপাখি ও যানবাহন পুড়ে যায়। হুমকির মুখে গ্রাম ছাড়তে বাধ্য হয় বাঙালি পরিবারগুলো।
এমভি–২৬ গ্রামের বাসিন্দা সত্যজিৎ হালদার বলেন, হামলা এতটাই ভয়াবহ ছিল যে কেউ বাঁচতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
রোববারের সহিংসতার পর পুলিশ ও বিএসএফ মোতায়েন করা হলেও পরদিন আবারও গ্রামে অগ্নিসংযোগ হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে থাকলেও কার্যত নিষ্ক্রিয় ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালকানগিরিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতেই এই সিদ্ধান্ত।
অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ পাটিল জানিয়েছেন, অতিরিক্ত বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আদিবাসী নারী হত্যার ঘটনায় শুভরঞ্জন মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে উত্তেজনা কমেনি।
বাঙালি বাসিন্দারা নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে কালেক্টর অফিসের সামনে বিক্ষোভ করছেন। পুরো এলাকায় দমকল ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। দক্ষিণ পশ্চিম শাখার আইজি কানোয়াল বিশাল সিং ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে শান্তি বৈঠক করেছেন। পাশাপাশি পুরো এলাকার দশ কিলোমিটার জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au