সর্বশেষ

ইতালি থেকে জঙ্গি বিমান কিনছে বাংলাদেশ

  • 5:51 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন। ছবি: আইএসপিআর

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর কাছ থেকে ইউরোফাইটার টাইফুন জঙ্গি বিমান কিনতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আগ্রহ জানিয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী এবং লিওনার্দোর মধ্যে লেটার অব ইনটেন্ট বা এলওআই সই হয়েছে। মঙ্গলবার ঢাকায় বিমানবাহিনীর সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করেছে।

ইউরোফাইটার টাইফুন, যা একটি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, কেনার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক আগ্রহপত্র সই হলো। এলওআই সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসান ও দুই দেশের বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ বিমানবাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক করতে এবং ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সক্ষম একটি শক্তিশালী বহর গড়ে তুলতে ইউরোফাইটার টাইফুন সংগ্রহ করা হবে। এই বিমানগুলো বিমানবাহিনীর সম্মুখসারিতে অপারেশনাল ভূমিকা পালন করবে।

এলওআই সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইতালির প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au