সর্বশেষ

মানবাধিকারের তিন সংকট: অজ্ঞাতনামা লাশ, হেফাজতে মৃত্যু আর মব

  • 2:46 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
গত জুলাইয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিলো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এখনো অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে , ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- বাংলাদেশে গুম ও ক্রসফায়ারের অভিযোগ কমে এলেও মানবাধিকার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বাড়া, হেফাজতে মৃত্যু এবং মব সহিংসতার বিস্তারকে ঘিরে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত দেড় বছরে এই তিনটি ইস্যুই দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিকে কঠিন অবস্থায় ঠেলে দিয়েছে।

তাদের অভিযোগ, মাজার, দরগা, বাউল ও সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর ওপর হামলার ঘটনা চলমান থাকলেও প্রতিরোধমূলক কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষও মব সহিংসতার শিকার হচ্ছেন নিয়মিত।

হিউম্যান রাইটস ওয়াচ এর আগের মন্তব্য তুলে ধরে মানবাধিকার সংগঠকরা বলছেন, আগের সরকারের সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ স্পষ্ট থাকলেও বর্তমান সময়ে নতুন আতঙ্ক তৈরি করেছে ‘অজ্ঞাত লাশ’ ও ‘মব সন্ত্রাস’।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, শুধু অক্টোবর মাসেই অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে অন্তত ৬৬টি। সেপ্টেম্বরেও ছিল ৫২টি। বেশিরভাগ লাশই নদী, ডোবা, সড়কের পাশ, রেললাইন বা পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে। অনেক দেহে আঘাতের চিহ্ন, বস্তাবন্দি বা গলাকাটা অবস্থাও দেখা গেছে।

খুলনা অঞ্চলের নদ-নদীতে গত এক বছরে নৌ-পুলিশ ৫০টি লাশ উদ্ধার করেছে, যার ২০টির পরিচয় মিলেছে পরে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের লাশ উদ্ধারের ঘটনাও দেশজুড়ে আলোড়ন তোলে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১৫ মাসে কারাগারে মারা গেছেন অন্তত ১১২ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, একই সময়ে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ১১৯ জনের, আর পুলিশ হেফাজতে আরও ২১ জনের।

মব সহিংসতার চিত্র আরও ভয়াবহ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৫৬টি ঘটনায় কমপক্ষে ১৪০ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হামলার শিকার হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাধারণ নাগরিক, এমনকি অপরাধী সন্দেহেও অনেককে হত্যা করা হয়েছে।

‘নুরাল পাগলা’ এর কবর, বাড়ি ও দরবার শরিফে হামলা, ভাঙচুর করা হয় গত সেপ্টেম্বরে। ছবিঃ বিবিসি

মাজার ও দরগায় হামলার অভিযোগও বাড়ছে। কুমিল্লার একটি গ্রামে একদিনে চার মাজারে হামলা হয়। রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র কবর ভেঙে মরদেহ বের করে পুড়িয়ে ফেলার ঘটনাও দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়।

মানবাধিকার সংগঠক নূর খান লিটন মনে করেন, গুম না হলেও প্রতিদিন লাশ উদ্ধারের ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। তার মতে, দেশজুড়ে মামলা দিয়ে হয়রানি, রাজনৈতিক সহিংসতা, বাউল শিল্পীদের ওপর নির্যাতন এবং মব সন্ত্রাসের প্রবণতা দৃশ্যমানভাবে বাড়ছে।

মানবাধিকার কর্মী সাইদুর রহমান বলছেন, অজ্ঞাত লাশের সংখ্যা যেভাবে বাড়ছে, তা ইঙ্গিত দিচ্ছে সমাজে হত্যাকাণ্ডের ঘটনাও বাড়ছে। বিশেষ করে মব এখন রাজনৈতিক প্রতিপক্ষ, সংখ্যালঘু ও বাউলদের ওপর আক্রমণের নতুন হাতিয়ার হয়ে উঠেছে।

সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সরকার কাঠামোগত উদ্যোগ নিয়েছে এবং আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে। তিনি মনে করেন, পরবর্তী রাজনৈতিক সরকার এ উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে পরিস্থিতির উন্নতি হবে।

তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, বাস্তবে পরিস্থিতি প্রতিদিনই জটিল হচ্ছে এবং প্রতিরোধমূলক উদ্যোগ দেখা যাচ্ছে না।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au