বাংলাদেশ

পদত্যাগ করছেন আসিফ মাহমুদ, অনিশ্চয়তায় মাহফুজ আলম

  • 2:57 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:২৩৮ বার
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার জন্ম দিয়েছে। দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বা আগামীকাল উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে পারেন। তিনি ঢাকার ভোটার হয়েছেন এবং ঢাকা–১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের তপশিল ঘোষণার আগেই পদ ছাড়বেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তিনি প্রার্থী হবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঘনিষ্ঠরা বলছেন, তিনি নির্বাচনে না নেমে সরকারে থাকতেই আগ্রহী। সোমবার রাতে তার সরকারি বাসভবনে দীর্ঘ বৈঠকে এমন সিদ্ধান্তেই উপনীত হয়েছেন বলেও জানা গেছে। লক্ষ্মীপুর–১ আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়িত হচ্ছে না।

এনসিপি সূত্র নিশ্চিত করেছে, আসিফ মাহমুদ বিএনপির সঙ্গে জোট হলে এনসিপিতে যোগ দিতে পারেন। জোট না হলে তার সরাসরি বিএনপিতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আসন্ন নির্বাচনে এনসিপি ১০০টি আসনে প্রার্থী দিতে চায়, তবে এ তালিকায় আপাতত আসিফের নাম নেই। তিনি দলে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলে প্রার্থী তালিকায় তার নাম ঘোষিত হবে না।

মাহফুজ আলমের অবস্থান আরও জটিল। এনসিপির এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের বিরোধিতায় তিনি অনড়। বিশেষ করে এনসিপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতার বিরুদ্ধে তার কঠোর অবস্থান বৈঠকে স্পষ্ট হয়েছে। ফলে তার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা বেশ কমে গেছে।

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উঠে আসা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও পরে যোগ দেওয়া মাহফুজ আলম ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশা ছিল তারা নির্বাচন ও রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে সময়ের সঙ্গে তাদের অবস্থান ও রাজনৈতিক পথচলায় ভিন্নতা তৈরি হয়েছে।

উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আইনি অস্পষ্টতাও রয়েছে। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অনুমতি নেই। নির্বাচন কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, তারা প্রার্থীও হতে পারবেন না। তবুও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সুনির্দিষ্ট সময়সীমা তপশিল ঘোষণার আগে নাকি মনোনয়ন দাখিলের আগে, তা পরিষ্কার নয়।

সভা-সমাবেশ, দলীয় বৈঠক ও জোট নিয়ে আলোচনা চলমান থাকায় আগামী এক–দু’দিনেই পরিস্থিতি আরও পরিষ্কার হবে। বিশেষ করে আসিফ মাহমুদের পদত্যাগ নির্বাচনী অঙ্গনে নতুন গতি আনতে পারে, আর মাহফুজ আলমের সিদ্ধান্ত সরকার ও জোট রাজনীতিতে আলাদা প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au