রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?
ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…
মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে আসামের মোহনবাড়িতে বিশেষ এয়ার শোর আয়োজন করেছে ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন কমান্ড। বুধবার সকালে ডিব্রুগড় জেলায় শুরু হওয়া এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, যা দেখার জন্য স্থানীয়দের আগ্রহ চোখে পড়ার মতো।
এয়ার শোতে উড়বে সুখোই সু ৩০ যুদ্ধবিমান, ডোরনিয়ের ডো ২২৮ নজরদারি উড়োজাহাজ, আন্তোনভ এএন ৩২ পরিবহন প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই ১৭ হেলিকপ্টার। কর্মকর্তারা জানান, বাহিনীর অপারেশনাল সক্ষমতা ও শুদ্ধতা তুলে ধরাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য। শোটি শুরু হয়েছে সকাল ৯টায় এবং চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
মূল প্রদর্শনীর পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আলোকচিত্র, প্রকাশনা ও তথ্যচিত্র দেখানোরও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর অভিযান এবং ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের ভূমিকা তুলে ধরা এসব প্রদর্শনীর প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত আসছেন না।
১৯৭১ সালের ডিসেম্বরের এই দিন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। সে সময় যৌথ বাহিনীর সব বিমান অভিযান পরিচালনা করেছিল ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন কমান্ড। আসামের এ বছরের আয়োজনে সেই ইতিহাসও উঠে এসেছে বিশেষভাবে।
ভারতীয় বাহিনীর কাছে ৯৩ হাজার সেনাসহ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণকে দেশটি তাদের সবচেয়ে নিখুঁত সামরিক বিজয় বলে মনে করে। বিজয় দিবস উপলক্ষে আসামের এই আয়োজন সেই ইতিহাসের প্রতি সম্মান জানানোরই অংশ।
সূত্র : পিটিআই
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au