বিনোদন

দর্শক ও সমালোচকদের চমকে দিলেন তামান্না ভাটিয়া

  • 7:27 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভি. শান্তারামের জীবনীভিত্তিক নতুন ছবিতে যুক্ত হলেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি অভিনয় করছেন শান্তারামের দ্বিতীয় স্ত্রী ও প্রখ্যাত অভিনেত্রী জয়শ্রীর চরিত্রে। নির্মাতারা ইতোমধ্যেই তার প্রথম লুকের পোস্টার প্রকাশ করেছেন, যা দর্শক ও সমালোচকদের বেশ চমক দিয়েছে।

জয়শ্রী ছিলেন ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল মুখগুলোর একজন। ‘ডক্টর কোটনিস কি অমর কাহানি’, ‘শকুন্তলা’, ‘চন্দ্ররাও মোরে’, ‘দহেজ’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শক্ত অবস্থান তৈরি করেছিলেন। একই সঙ্গে শান্তারামের চলচ্চিত্রযাত্রায় তিনি ছিলেন অনুপ্রেরণার বড় উৎস।

তামান্নার প্রকাশিত লুকে তাকে দেখা গেছে, গোলাপি নউবারি শাড়িতে, পুরনো দিনের ভারতীয় সিনেমার আবহ ফুটে উঠেছে পুরো সাজে। এর আগে শান্তারাম চরিত্রে অভিনয় করা সিদ্ধান্ত চতুর্বেদীর লুক প্রকাশ পেয়ে আলোচনার জন্ম দিয়েছিল। দুই তারকার উপস্থিতিতে ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়ে গেছে।

জয়শ্রীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইতিহাসের এত গুরুত্বপূর্ণ এক চরিত্রকে ফুটিয়ে তোলা বড় দায়িত্ব। জয়শ্রী শুধু প্রতিভাবান অভিনেত্রীই ছিলেন না; তার ভঙ্গিমা, সৌন্দর্য ও শৈলী ছিল অনন্য। শান্তারামের বিশাল উত্তরাধিকারের অংশ হতে পেরে সত্যিই বিশেষ অনুভব করছি।’

১৯০১ সালে জন্ম নেওয়া ভি. শান্তারাম প্রায় সাত দশক ধরে ভারতীয় সিনেমায় কাজ করেছেন। ১৯২৯ সালে ‘প্রভাত ফিল্ম কোম্পানি’ এবং ১৯৪২ সালে ‘রাজকমল কলামন্দির’ প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৩২ সালে তিনি নির্মাণ করেন প্রথম মারাঠি সবাক চলচ্চিত্র ‘অযোধ্যেচা রাজা’। ‘দুনিয়া না মানে’, ‘দো আঁখে বারাহ হাত’, ‘নবরং’-এর মতো ছবির মাধ্যমে সমাজচেতনা, নান্দনিকতা ও কারিগরি উৎকর্ষের অনন্য মিশ্রণ উপহার দেন তিনি।

১৯৮৫ সালে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তারামকে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার।

অভিজিৎ শিরীষ দেশপাণ্ডে পরিচালিত বায়োপিক ‘ভি. শান্তারাম’ প্রযোজনা করছে রাজকমল এন্টারটেইনমেন্ট, ক্যামেরা টেক ফিল্মস ও রোরিং রিভার্স প্রোডাকশনস। ছবির প্রযোজক রাহুল কিরণ শান্তারাম, সুভাষ কালে ও সরিতা অশ্বিন ভার্ডে।

সূত্র: সিনেমা এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au