বাংলাদেশ

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

  • 5:33 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
বুধবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- জুলাই আন্দোলনের পর উদ্ভূত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রথম দফার তালিকা প্রকাশ করেছে। দলটি প্রাথমিকভাবে ১২৫টি আসনের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ বুধবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন বলেন, এ তালিকাটি প্রথম ধাপ এবং সামনে আরও আসনের প্রার্থীদের নাম জানানো হবে। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দলের প্রার্থী বাছাইয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে সন্ত্রাস বা চাঁদাবাজির প্রমাণ পাওয়া যাবে, তাদের প্রার্থিতা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। আখতার হোসেন মনে করেন, একটি পরিচ্ছন্ন রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করতে হলে দলীয় মনোনয়ন পর্যায় থেকেই কঠোরতা প্রয়োজন।

দলের প্রথম দফার ১২৫ জন প্রার্থীর তালিকায় বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে চায় এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমেই তারা সেই পথ তৈরি করছে। নির্বাচন ঘনিয়ে আসায় দলটির বাকি আসনগুলোর প্রার্থীও শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

যারা হলেন এনসিপির প্রার্থীঃ

প্রার্থী তালিকা

বিস্তারিত প্রার্থী তালিকাঃ

পঞ্চগড়-১ মো. সারজিস আলম

ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম

ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম

দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির

দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ

নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম দর্পন

নীলফামারী-৩ মোঃ আবু সায়েদ লিয়ন

লালমনিরহাট-২ রাসেল আহমেদ

লালমনিরহাট-৩ মো. রকিবুল হাসান

রংপুর-১ মো. আল মামুন

রংপুর-৪ আখতার হোসেন

কুড়িগ্রাম-১ মো. মাহফুজুল ইসলাম

কুড়িগ্রাম-২ ড আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-৩ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি

গাইবান্ধা-৩ মো. নাজমুল হাসান সোহাগ

গাইবান্ধা-৫ ডা. আ. খ. ম. আসাদুজ্জামান

জয়পুরহাট-১ গোলাম কিবরিয়া

জয়পুরহাট-২ আবদুল ওয়াহাব দেওয়ান কাজল

বগুড়া-৬ আব্দুল্লাহ-আল-ওয়াকি

চাঁপাইনবাবগঞ্জ-২ মু. নাজমুল হুদা খান (রুবেল খান)

নওগাঁ-১ কৈলাশ চন্দ্র রবিদাস

নওগাঁ-২ মোঃ মাহফুজার রহমান চৌধুরী

নওগাঁ-৩ পরিমল চন্দ্র (উরাও)

নওগাঁ-৪ মো. আব্দুল হামিদ

নওগাঁ-৫ মনিরা শারমিন

নাটোর-২ আব্দুল মান্নাফ

নাটোর-৩ অধ্যাপক এস. এম. জার্জিস কাদির

সিরাজগঞ্জ-৩ দিলশানা পারুল

সিরাজগঞ্জ-৪ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)

সিরাজগঞ্জ-৫ মনজুর কাদের

সিরাজগঞ্জ-৬ এস এম সাইফ মোস্তাফিজ

পাবনা-৪ অধ্যক্ষ ড. মোঃ আব্দুল মজিদ

মেহেরপুর-১ মো. সোহেল রানা

মেহেরপুর-২ অ্যাডভোকেট সাকিল আহমাদ

চুয়াডাঙ্গা-১ মোল্লা মোহাম্মদ ফারুক এহসান

ঝিনাইদহ-১ এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)

যশোর-৪ মোঃ শাহজাহান কবীর

মাগুড়া-২ মোহাম্মাদ তরিকুল ইসলাম

বাগেরহাট-২ মোল্যা রহমাতুল্লাহ

খুলনা-১ মো: ওয়াহিদ উজ জামান

খুলনা-২ ফরিদুল হক

পটুয়াখালী-১ এডভোকেট জহিরুল ইসলাম মুসা

পটুয়াখালী-২ মুজাহিদুল ইসলাম শাহিন

ভোলা-১ এডভোকেট মো. জিয়াউর রহমান

বরিশাল-৪ আবু সাঈদ মুসা

বরিশাল-৫ মো. নুরুল হুদা চৌধুরী

ঝালোকাঠি-১ ডা. মাহমুদা আলম মিতু

পিরোজপুর-৩ ড. মো. শামীম হামিদী

টাংগাইল-১ সাইদুল ইসলাম (শহীদ সাজিদ এর পরিবার)

টাংগাইল-৩ সাইফুল্লাহ হায়দার

টাংগাইল-৫ মাসুদুর রহমান রাসেল

টাংগাইল-৭ খন্দকার মাসুদ পারভেজ

জামালপুর-৪ ডা. মো. মোশাররফ হোসেন

শেরপুর-১ ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া

শেরপুর-২ খোকন চন্দ্র বর্মণ (আহত)

ময়মনসিংহ-১ মো. আবু রেহান

ময়মনসিংহ-৩ কবি সেলিম বালা

ময়মনসিংহ-৫ মিয়াজ মেহরাব তালুকদার

ময়মনসিংহ-৬ জাবেদ রাসিন

ময়মনসিংহ-৭ এডভোকেট এ.টি. এম. মাহবুব-উল আলম

ময়মনসিংহ-৯ আশিকিন আলম (রাজন)

ময়মনসিংহ-১১ তানহা শান্তা

নেত্রকোণা-২ ফাহিম রহমান খান পাঠান

নেত্রকোণা-৩ প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)

কিশোরগঞ্জ-২ আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)

কিশোরগঞ্জ-৩ শেখ খায়রুল কবির আহমেদ

মুন্সিগঞ্জ-১ আলী নেওয়াজ

মুন্সিগঞ্জ-২ মাজেদুল ইসলাম

ঢাকা-১ মো. রাসেল আহমেদ

ঢাকা-৪ ডা. জাহিদুল ইসলাম

ঢাকা-৫ এস এম শাহরিয়ার

ঢাকা-৭ তারেক আহম্মেদ আদেল

ঢাকা-৯ ডা. তাসনিম জারা

ঢাকা-১১ মো. নাহিদ ইসলাম

ঢাকা-১২ নাহিদা সারওয়ার নিভা

ঢাকা-১৩ আকরাম হুসাইন

ঢাকা-১৫ মেজর(অব) মুহাম্মদ আলমগীর ফেরদৌস

ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব

ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন

ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-১৯ ফয়সাল মাহমুদ শান্ত

ঢাকা-২০ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ

গাজীপুর-৬ ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল

নরসিংদী-১ মো. আবদুল্লাহ আল ফয়সাল

নরসিংদী-২ সারোয়ার তুষার

নরসিংদী-৪ ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর

নরসিংদী-৫ মো. নাজমুল হক সিকদার

নারায়ণগঞ্জ-৪ এডভোকেট আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ-৫ আহমেদুর রহমান তনু

রাজবাড়ী-২ সাইয়েদ জামিল (জামিল হিজাযী)

ফরিদপুর-৩ সৈয়দা নীলিমা দোলা

গোপালগঞ্জ-১ প্রলয় কুমার পাল

গোপালগঞ্জ-৩ মো. আরিফুল দাড়িয়া

শরীয়তপুর-১ মো. আব্দুর রহমান

সিলেট-১ এহতেশাম হক

সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

সিলেট-৪ মো. রাশেল উল আলম

মৌলভীবাজার-৪ প্রীতম দাশ

হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক

ব্রাক্ষণবাড়িয়া-২ মাওলানা আশরাফ উদ্দিন মাহদি

ব্রাক্ষণবাড়িয়া-৩ মো: আতাউল্লাহ

কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৬ নাভিদ নওরোজ শাহ

চাঁদপুর-১ আরিফুল ইসলাম

চাঁদপুর-২ ইসরাত জাহান বিন্দু

চাঁদপুর-৫ মো মাহাবুব আলম

ফেনী-৩ মোহাম্মাদ আবুল কাশেম

নোয়াখালী-১ ব্যারিস্টার মো. ওমর ফারুক

নোয়াখালী-৫ এডভোকেট হুমায়রা নূর

নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ

চট্রগ্রাম-৬ মহিউদ্দিন জিলানী

চট্রগ্রাম-৮ মো. জোবাইরুল হাসান আরিফ

চট্রগ্রাম-৯ মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু

চট্রগ্রাম-১০ সাগুফতা বুশরা মিশমা

চট্রগ্রাম-১১ মোহাম্মদ আজাদ দোভাষ

চট্রগ্রাম-১৩ জুবাইরুল আলম মানিক

চট্রগ্রাম-১৪ মুহাম্মদ হাসান আলী

চট্রগ্রাম-১৫ আবদুল মাবুদ সৈয়দ

চট্রগ্রাম-১৬ মীর আরশাদুল হক

কক্সবাজার-১ মোঃ মাইমুল আহসাম খান

কক্সবাজার-২ আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন

কক্সবাজার-৪ মুহাম্মদ হোসাইন

খাগড়াছড়ি- এডভোকেট মনজিলা সুলতানা

রাঙ্গামাটি- প্রিয় চাকমা

বান্দারবান- মংসা প্রু চৌধুরী

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au