সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: পলাতক গৃহকর্মী গ্রেপ্তার

  • 6:16 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে ঢাকায় আনা হবে।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী ছিল। ঘটনার পর বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টিও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এর আগেই তাঁকে বোরকা পরে লিফটে উঠতে দেখা গেছে। চার দিন আগে আয়েশা পরিচয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন তিনি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন, আর পরিবার ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সন্দেহ ছিল যে তিনিই এই জোড়া খুনের সঙ্গে জড়িত। গতকাল মা ও মেয়ের মরদেহ নাটোরে দাফন করা হয়েছে।

এই শাখার আরও খবর

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au