সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের মামলা: বিদেশি আইনজীবী চেয়েছেন সালমান-আনিসুল

  • 6:55 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি লড়াই চালাতে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ তাদের পক্ষে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তবে ট্রাইব্যুনাল তাৎক্ষণিক অনুমতি দেয়নি।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এদিন প্রথমে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালত আগামী ১৭ ডিসেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করে। এরপর সালমান এবং আনিসুলের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন মনসুরুল হক চৌধুরী এবং শুনানির শুরুতেই বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চান। ট্রাইব্যুনাল জানায়, বিষয়টি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে।

শুনানিতে প্রসিকিউশন এবং আসামিপক্ষ উভয়েই যুক্তি উপস্থাপন করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মনসুরুল হক চৌধুরী বলেন, বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি প্রয়োজন, এরপর বার কাউন্সিলে আবেদন করতে হবে। উভয় স্তর পেরোলে বিদেশি আইনজীবী নিয়োগে আর কোনো বাধা থাকে না। তবে এই আবেদনে প্রসিকিউশন আপত্তি জানিয়েছে, আর আদালত আইনের ব্যাখ্যা শুনে বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর এই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজনের ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শক্তভাবে দমন করার কথা বলা হয়। তাদের সেই বক্তব্যের পর ১৯ জুলাইসহ বিভিন্ন দিনে দেশজুড়ে ছাত্র ও জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। প্রসিকিউশনের দাবি, তাদের উসকানিই এসব হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করে এবং তারা এতে সহায়তাও করেছেন।

গত বছরের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেপ্তার হন সালমান এফ রহমান এবং আনিসুল হক। এরপর থেকে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় তাঁরা কারাগারে আছেন।

এই শাখার আরও খবর

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au