বিনোদন

আরাধ্যার যেসব প্রোফাইল দেখা যাচ্ছে সব ভুয়া: ঐশ্বরিয়া

  • 7:34 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- সোশ্যাল মিডিয়ায় মেয়ে আরাধ্যার নামে ছড়াচ্ছে ভুয়া আইডি-এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ে আরাধ্যার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।

ঐশ্বরিয়া বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। আমি জানি, আপনারা আমাকে, অভিষেক এবং পুরো পরিবারকে অনেক ভালোবাসেন। কিন্তু যা দেখবেন বা শুনবেন, সব সময় তা বিশ্বাস করবেন না।”

এর আগে নিজস্ব ছবি অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার মেয়ের পরিচয়ে ছড়ানো ভুয়া অ্যাকাউন্ট নিয়েও সতর্ক করলেন ভক্তদের।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেন, “দিনের একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে সময় দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই যতটা পারেন এ থেকে দূরত্ব বজায় রাখুন।”

তার মতে, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলেই মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং জীবনও আরও ভালোভাবে এগিয়ে যায়।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au