সর্বশেষ

নিজের জীবনযাপনে বদল আনার সিদ্ধান্ত শাহরুখের

  • 3:57 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সুখী পরিবার—তবু রাতের ঘুম ঠিকমতো হতো না শাহরুখ খানের। দীর্ঘদিন ধরেই অনিদ্রায় ভুগছিলেন বলিউডের ‘বাদশাহ’। কর্মব্যস্ততার মধ্যেই তার প্রতিদিনের ঘুম সীমাবদ্ধ ছিল চার ঘণ্টায়। বয়স যখন ষাটের দোরগোড়ায়, তখন নিজের জীবনযাপনে বদল আনার সিদ্ধান্ত নিলেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ জানান, এখন তিনি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করছেন। কারণ, কিছুদিন আগে তার কাঁধে অস্ত্রোপচার হয়। দ্রুত আরোগ্যের জন্য চিকিৎসকের পরামর্শমতো পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন তিনি। তবে স্বভাবগতভাবে তিনি কাজের মধ্যেই থাকতে পছন্দ করেন তিনি।

শাহরুখ বলেন, ‘আমি কাজ করতে ভালোবাসি। অনেক সময় শরীর সায় দেয় না, তারপরও মন চায় আরও করতে। সেই জন্যই হয়তো এত কম ঘুমিয়েও কাজ চালিয়ে যাই।’

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’—এই তিনটি ছবির পর পর মুক্তির পর থেকেই তিনি নতুন সিনেমা ‘কিং’-এর প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটিতে দেখা যাবে তাকে আরও পেশিবহুল রূপে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শরীরচর্চা ও নিয়মিত বিশ্রামে জোর দিচ্ছেন শাহরুখ।

বয়সের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপনে বদল—শাহরুখের নতুন সিদ্ধান্ত যেন বলছে, সুস্থতা এখন তার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

যেভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন করল নির্বাচন কমিশন

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সংঘর্ষমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিস্তৃত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au