বিনোদন

আফগানিস্তানে পিকি ব্লাইন্ডার্স পোশাক পরায় ৪ তরুণ আটক

  • 4:01 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- ‘পিকি ব্লাইন্ডার্স’ হলো স্টিভেন নাইট এর নির্মিত একটি ব্রিটিশ গ্যাংস্টার নাট্য টেলিভিশন ধারাবাহিক। ইংল্যান্ডের বার্মিংহামের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে ‘পিকি ব্লাইন্ডার্স’ এর দলের অপরাধমূলক দলের কাহিনী উপস্থাপন করা হয়েছে।

এই কাল্পনিক দলটি বাস্তবে একই নামের একটি শহুরে তরুণ দলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যারা ১৮৯০-এর দশক থেকে ১৯১০ এর দশক পর্যন্ত শহরে সক্রিয় ছিল।

‘পিকি ব্লাইন্ডার্স’র পোশাক পরার অভিযোগে আফগানিস্তানে চার তরুণকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আসগর হুসিনি, জলিল ইয়াকুবি, আশোর আকবরী ও দাউদ রাসা। তাদের বিরুদ্ধে ‘বিদেশী সংস্কৃতি’ প্রচারের অভিযোগ আনা হয়।

সম্প্রতি সামাজিকমাধ্যমে সেই যুবকদের একটি গ্রুপ ছবি ভাইরাল হয়। গ্রেফতার হওয়া তরুণদের পরনে লম্বা কোট, ফ্ল্যাট ক্যাপ ও স্টাইল করা পোশাক; অবিকল যেন টিভি সিরিজটির শেলবি পরিবারের চরিত্ররা। নেটিজেনরা তাদের ‘জিব্রাইল শেলবি’ বলে অভিহিত করেন।

‘হেরাত মাইক’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে এই যুবকরা দাবি করেছিলেন যে, তারা মূলত সিরিজটির ফ্যাশনের প্রতি মুগ্ধতা থেকেই পোশাকটি পরেছেন এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

তবে তালেবানের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবারের ভাষ্য, যুবকদের এমন আচরণ ‘ইসলামী মূল্যবোধ ও আফগান সংস্কৃতির’ সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তিনি একটি ভিডিওও পোস্ট করেছেন, যেখানে সেই যুবকদের একজন অনুশোচনা করছেন।

খাইবার বলেন, ‘তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, শুধু তলব করে পরামর্শ দেওয়া হয়েছিল এবং ছেড়ে দেওয়া হয়েছে। এর আগেও তালেবানরা পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে অনেককে আটক করেছে।

গত বছর তালেবানরা ‘সকল জীবন্ত জিনিসের’ (মানুষ ও প্রাণী) ছবি তোলা নিষিদ্ধ বলে একটি আইন পাস করার পরই একের পর এক নীতি পুলিশের ঘটনা সামনে আসছে।

যদিও তালেবান কর্মকর্তারা নিয়মিতভাবে সামাজিকমাধ্যমে মানুষের ছবি পোস্ট করছেন। তবে পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার সেই সময়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, আইনটি সমগ্র আফগান সমাজের জন্য প্রযোজ্য হবে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au