সর্বশেষ

কনসার্টে আবেগঘন মুহূর্ত উপহার দিলেন শাকিরা

  • 12:33 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৬ বার
মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- প্রথমবার মায়ের সঙ্গে মাইক হাতে মায়ের সঙ্গে গলা মেলালেন বিশ্বখ্যাত পপ সংগীতশিল্পী শাকিরার দুই ছেলে মিলান ও শাশা। কনসার্টে  মা ও সন্তানদের এই সুন্দর মুহূর্ত এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।

শাকিরা নিজেই এই মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করেণ। সঙ্গে জুড়ে দেন আবেগঘন বার্তা দিয়েছেন।

শাকিরা তার ওয়ার্ল্ড ট্যুরের একটি কনসার্টে একটি আবেগঘন মুহূর্ত উপহার দিয়েছেন। শাকিরা তার জনপ্রিয় গান অ্যাক্রস্টিক লাইভ পরিবেশনায় প্রথমবারের মতো তার ছেলে মিলান ও শাশাকে তার পাশে নিয়ে গেয়েছেন।

শাকিরা ক্যাপশনে লেখেন, বুয়েনস আয়ার্স, এই মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ যা আমাদের চিরকাল মনে থাকবে। আমার বাচ্চাদের সঙ্গে গান গাওয়া এবং তাদের ভেতরে যে গানগুলো বহন করে তা প্রকাশ করা একটি ম্যাজিক ছিল। যখন পুরো পরিবারকে গান গাইতে এবং একসঙ্গে দেখা যায়!

বলে রাখা যায়, এই মুহূর্তটি দর্শকদের কাছে এক মধুর এবং হৃদয়গ্রাহী দৃশ্যে পরিণত হয়েছে। কনসার্টের মঞ্চটি বিশেষ হয়ে উঠেছে যখন মা ও ছেলেরা মিলিয়ে গাওয়া গানটি আবেগ উদ্রেক করেছে এবং উপস্থিত দর্শকরা তাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

এই শাখার আরও খবর

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au