বিশ্ব

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

  • 7:43 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ওমান উপসাগরে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ডিজেল পরিবহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজটিতে প্রায় ৬০ লাখ লিটার চোরাচালানকৃত ডিজেল ছিল। আটক করার সময় জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ পাওয়া যায়, যা সন্দেহ আরও জোরালো করে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। আটক নাবিকদের পরিচয় ও ভূমিকা যাচাই করা হচ্ছে বলেও জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান নিয়মিতই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দের ঘোষণা দিয়ে থাকে। দেশটিতে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে জ্বালানি পাচার লাভজনক হয়ে উঠেছে বলে ইরানি কর্তৃপক্ষের দাবি। এই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ তাদের।

গত মাসেও গালফ অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় তেহরান স্পষ্ট করে জানায়, ওই পদক্ষেপ কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক নয়, বরং জ্বালানি পাচারবিরোধী নিয়মিত অভিযানের অংশ।

সর্বশেষ এই জব্দের ঘটনা এমন এক প্রেক্ষাপটে ঘটল, যখন মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজটি ইরান ও ভেনিজুয়েলা থেকে তেল পরিবহনে জড়িত ছিল। ধারাবাহিক এসব ঘটনায় উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিবহন ও পাচার নিয়ে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা ও নজরদারি বাড়ছে।

সূত্র: এএফপি

এই শাখার আরও খবর

বাঁচতে চান ব্রেন টিউমারে আক্রান্ত নগেন, পাশে দাঁড়ানোর আকুতি পরিবারের

কুড়িগ্রামের উলিপুরের নগেন চন্দ্রের জীবন এখন হাসপাতালের বিছানায় থমকে আছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত…

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

যুদ্ধাপরাধের মামলায় কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক কসোভো স্পেশালিস্ট চেম্বার্স। ১৯৯৮-৯৯ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য কসোভোর…

কটূক্তির ঘটনায় তোপের মুখে অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রয়াত মা মেরিয়ান আলবানিজকে নিয়ে করা সমালোচনামূলক মন্তব্যের জেরে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন দেশটির…

ইয়েমেনে নতুন সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।…

বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় বিএনপি।…

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২০, নিখোঁজ অনেকে

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au