বাংলাদেশ

৭ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, তালা ভেঙে শাটার কেটে ঢুকতে হচ্ছে ভেতরে

  • 8:04 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:৩৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নূর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে লাগা আগুন সাত ঘণ্টা পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট একযোগে কাজ করছে। এ পর্যন্ত ভবনের ভেতর থেকে আটকে পড়া অন্তত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাবালে নূর টাওয়ারটি একাধিক স্বতন্ত্র ভবনের সমন্বয়ে গঠিত হলেও পুরো কমপ্লেক্সটির বেজমেন্ট একটি। ভবনটি বাণিজ্যিক ও আবাসিক উভয় কাজে ব্যবহৃত হয়। প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুটের গোডাউন। এর ওপরে আবাসিক কোয়ার্টার থাকায় আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয়।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বেজমেন্টে প্রবেশের পথ মাত্র দুটি। অধিকাংশ দোকান তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ও শাটার কেটে ভেতরে ঢুকে আগুন নেভাতে হচ্ছে। এই জটিল পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সকাল ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে আরও ইউনিট যোগ দেয়। শুরুতে ১৪টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২০ করা হয়।

নিচতলায় আগুন লাগার কারণে ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে অবস্থানরত লোকজন বের হতে না পেরে আটকে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন সিঁড়ি ও বিকল্প পথ ব্যবহার করে তাদের নিরাপদে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

বিজেপির প্রভাব বৃদ্ধিতে সীমান্তে উদ্বেগ, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২০ জুন- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজনৈতিক প্রভাব ও নির্বাচনী সাফল্য ঘিরে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

ন্যাশনাল প্রেস ক্লাবে শক্ত অবস্থানে পলিন হ্যানসন, ‘নতুন বিরোধী নেতা’ হিসেবে আলোচনায়

মেলবোর্ন, ১৯ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থি দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে…

পলিন হ্যানসনের বক্তব্যে ‘ট্রাম্পের ছায়া’, উত্তপ্ত অস্ট্রেলিয়ার রাজনীতি

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থি দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসনের সাম্প্রতিক ভাষণকে ঘিরে দেশটির রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের দাবি, ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া…

এক সংস্কৃতির বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনীতি

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ায় বহুসংস্কৃতিবাদ নাকি একক সাংস্কৃতিক পরিচয়-এই প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশনের নেতা পলিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au