সর্বশেষ

সব রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার

  • 11:14 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের পক্ষ থেকে এই প্রটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার ১৪ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নিরাপত্তা প্রটোকলে রাজনৈতিক নেতা ও আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা থাকবে। এতে তাদের ব্যক্তিগত বাসভবন, দলীয় কার্যালয়, চলাচল, জনসভা, মিছিল এবং অনলাইন বা সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সে বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হবে।

প্রেস উইং জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্বদানকারী ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের আঙুলের ছাপ পরীক্ষা করা হচ্ছে।

প্রেস উইং জানায়, প্রধান সন্দেহভাজন যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সে জন্য শুক্রবার রাতেই দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

তবে সন্দেহভাজনদের গ্রেপ্তার এখনো সম্ভব হয়নি। পুলিশ জানায়, দেশের ভেতরে একাধিকবার তাদের অবস্থান শনাক্ত করা হলেও তারা ঘন ঘন স্থান পরিবর্তন করায় আটক করা যাচ্ছে না।

এছাড়া পুলিশের পক্ষ থেকে প্রধান সন্দেহভাজনের চলাচলের বিস্তারিত তথ্য বা ট্র্যাভেল হিস্ট্রি সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, তিনি আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au