ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…
মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতের দিকে অভিযোগটি করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
অভিযোগে আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনের পাশাপাশি মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একটি নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে।
অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে থেকে রাষ্ট্র ও অবকাঠামোকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আসছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিভিশনের বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রচার চালিয়েছেন, যা একটি রাজনৈতিক দলকে পুনর্বাসনের চেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে।
আরও বলা হয়েছে, এসব প্রচারের ফলে নিষিদ্ধ সংগঠনের ছাত্র ও যুব পর্যায়ের কর্মীরা উৎসাহিত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে অভিযোগকারীর দাবি। এতে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au