বিনোদন

সংগীতশিল্পী প্রলয় চাকী আটক

  • 9:36 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:২৬৪ বার
সংগীতশিল্পী প্রলয় চাকী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রলয় চাকীর ছেলে সানী চাকী জানান, সকাল আটটার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ নেন। এরপর কোনো মামলা বা আদালতের ওয়ারেন্ট ছাড়াই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক করার সময় সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা কিছু জানাননি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, প্রলয় চাকীকে ‘ডেভিল হান্ট অভিযান’-এর অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখনও প্রলয় চাকীর মুক্তি বা আইনগত পদক্ষেপ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

চোরবাগান মণ্ডপে থ্রিডি স্ক্যান ফরেনসিক দলের, নকশা ও প্রবেশপথ খতিয়ে দেখছে সিট

কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল থ্রিডি স্ক্যান করেছে ফরেনসিক দল। মণ্ডপের নকশা, প্রবেশ ও বের হওয়ার পথের প্রস্থ এবং দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা…

রাহুল আনন্দের গানে মুখর হবে সিডনির বিজয়া সম্মিলন ২০২৬

ওটিএন বাংলা ডেস্ক: বিজয়ার শুভেচ্ছা, বাংলা গান ও সম্প্রীতির আবহে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়া সম্মিলন ২০২৬’। শনিবার, ১৪ নভেম্বর ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত…

সৌদিতে ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছেন বাংলাদেশিও

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৯ জনই বিদেশি নাগরিক। এই তালিকায় বাংলাদেশের নাগরিকও…

হরমুজে অনুমোদনহীন পথে জাহাজ চললে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au