ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুকের বয়স ২০ বছর। তিনি পেশায় টাইলসের মিস্ত্রি ছিলেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আলমগীর। কাজের সূত্রে তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন।
নিহতের বন্ধু সজীব জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়ানগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ফারুককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে তাঁরা দ্রুত ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহতের স্বজন ও বন্ধুরা জানিয়েছেন, ফারুকের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, সে বিষয়ে তারা কিছু জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au