সর্বশেষ

মৌলভীবাজারে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেপ্তার

  • 1:21 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
হরিপদ রায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর- ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হরিপদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে শহরের কলেজ রোডের জয়নগরপাড়া আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, চলমান বিশেষ অভিযানের আওতায় হরিপদ রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় সৃষ্ট আতঙ্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনায় তাকে ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হরিপদ রায়কে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্ত্রাস, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

এক রকেটে ১৫ স্যাটেলাইট কক্ষপথে পাঠাল দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ রকেট ‘নুরি’ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়া। বুধবারের এই উৎক্ষেপণে রকেটটিতে বহন করা ১৫টি স্যাটেলাইটই সফলভাবে নির্ধারিত…

মেসিই কি হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

ফুটবল মাঠের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। তবে মাঠ ছাড়ার পরপরই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন এক…

হানিট্র্যাপের সন্দেহে ভারতের ১৩ নৌসেনা সদস্য নজরদারিতে

পাকিস্তান-সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন গুপ্তচর চক্রের সন্ধান পাওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে বড় ধরনের কাউন্টার-ইন্টেলিজেন্স অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ১৩ সদস্যসহ মোট ১৮…

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, কর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর গুরুতর অবস্থায় হাসপাতালে…

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করতে আগামী মাসে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার…

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিত করতে প্রস্তুত ছিল ইসরায়েল

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঘটনায় উড়োজাহাজটিকে আকাশেই ভূপাতিত করার জন্য প্রস্তুত হয়েছিল ইসরায়েল। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au