সর্বশেষ

ভারতে ১৫ কোটি টাকার বিরল ঘড়ি পেলেন মেসি

  • 5:02 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর-কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, তারপর দিল্লি থেকে ভারত সফর শেষ করার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সফর। দিল্লি থেকে গুজরাটের জামনগরের বনতারায় যান। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে গিয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। বনতারায় গিয়ে তার বিভিন্ন কার্যকলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সবচেয়ে আলোচিত এখন মেসিকে দেওয়া অনন্তর বিরল ঘড়ি।

বনতারায় পুজো দেওয়া থেকে শুরু করে সিংহের দর্শন, সবকিছুই করেছেন মেসি। আগের চারটি রাজ্য ঘুরলেও সেখানে ভিন্নরকম স্বাদ পেয়েছেন এলএম টেন। পুরো সফরে তার সঙ্গে রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন, যার দাম শুনলে মাথা ঘুরতে পারে।

রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানিপুত্র। যেটির বাজার দাম আনুমানিক ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যারা মূল্য সাড়ে ১৪ কোটির বেশি। বিশ্বে এই ঘড়ি রয়েছে মাত্র ১২টা। মেসি বনতারায় যাওয়ার পরে তার হাতে এই ঘড়িটা দেখে আলোচনা শুরু হয়।

মেসির সংগ্রহশালায় অবশ্য কম ঘড়ি নেই। রোলেক্সের লে ম্যান্স-এর ঘড়ি রয়েছে তার। যেটি তৈরি ১৮ ক্যারেট সোনা দিয়ে। এর সঙ্গে রয়েছে রোলেক্সের জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন ও বার্বি রোলেক্সের মতো মহামূল্যবান ঘড়ি।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au