সর্বশেষ

সমস্যা কাটাতে তামিম ইকবালের ক্লাসে নাজমুল শান্ত

  • 5:31 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর-দীর্ঘদিনের ব্যাটিং সমস্যা কাটাতে এবার দেশসেরা ওপেনার তামিম ইকবালের দ্বারস্থ হলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিপিএল দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার লক্ষ্যে মিরপুর ইনডোরে তামিমের কাছ থেকে বিশেষ টিপস নেন তিনি। শান্ত জানিয়েছেন, গত এক বছর ধরে যে সমস্যায় তিনি ভুগছিলেন, তামিমের এই সেশনে তার সমাধান খুঁজে পেয়েছেন।

শৈশবের মেন্টর ও বিসিবি টাইগার্সের কোচ সোহেল ইসলামকে সঙ্গে নিয়ে বিসিবি একাডেমি মাঠে আসেন তামিম ও শান্ত। সেখানে দীর্ঘক্ষণ অফ-স্পিনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন শান্ত।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, এদিনের সেশনটি দারুণ ছিল। তবে আমি ঠিক কী নিয়ে কাজ করেছি, তা গোপনই থাক। এটি পুরোপুরি টেকনিক্যাল বিষয়। গত প্রায় এক বছর ধরে আমি নির্দিষ্ট একটি সমস্যায় ভুগছিলাম। অনেক বড় বড় খেলোয়াড় ও ধারাভাষ্যকারদের ভিডিও দেখেও সমাধান পাচ্ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ মনে হলো, আমাদের দেশেই এমন একজন আছেন যিনি এই পরিস্থিতি সফলভাবে সামলেছেন এবং টেকনিক্যালি ও মানসিকভাবে এর মোকাবিলা করেছেন। সোহেল স্যারের অনুমতি নিয়ে তামিম ভাইকে ফোন করি। তিনি খুশি মনে রাজি হয়ে আমাকে সময় দিয়েছেন। আমার মনে হয়, তামিম ভাইয়ের কাছে আমি যে সমাধান খুঁজছিলাম, তা পেয়েছি। এখন মাঠে সেটা প্রয়োগ করাই আসল কাজ।’

সেশন শেষে তামিম ইকবাল বলেন, ‘আমাকে যখন জানানো হলো, আমি শুধু বলেছি—কেউ যদি আমার সাহায্য চায়, আমি সবসময় তাদের জন্য আছি। এর চেয়ে বেশি কিছু নয়।’

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম এখনো পেশাদার কোচিংয়ে না জড়ালেও সতীর্থদের সাহায্যে সবসময় এগিয়ে আসছেন।

২০২৫ সালটা টেস্টে শান্তর জন্য দারুণ কেটেছে। ৬ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ৫৯.১১ গড়ে ৫৩২ রান করেছেন তিনি। তবে ওয়ানডেতে তার ফর্ম ছিল হতাশাজনক (১১ ম্যাচে ১৯.৭২ গড়ে ২১৭ রান)। টি-টোয়েন্টি দলেও তিনি অনিয়মিত। তাই বিপিএলকে পাখির চোখ করে নিজেকে শুধরে নিতে তামিমের শরণাপন্ন হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au