সর্বশেষ

অবমাননাকর পোস্টে কেড়ে নেওয়া হলো ‘মিস ফিনল্যান্ড’ খেতাব

  • 3:10 pm - December 18, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
মেলবোর্ন, ১৮ ডিসেম্বর- মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা সারাহ জাফসের একটি ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরের ক্ষোভ ও সমালোচনা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় ‘মিস ফিনল্যান্ড’ খেতাব।বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর নিজের সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ। সেখানে দেখা যায়, তিনি চোখের কোণা টেনে ধরেছেন যা পূর্ব এশীয়দের ক্ষেত্রে বহুদিন ধরেই একটি অবমাননাকর ভঙ্গি হিসেবে বিবেচিত। বিতর্ক আরও তীব্র হয় ছবির ক্যাপশন ঘিরে, যেখানে লেখা ছিল “ইটিং উইথ চাইনিজ”।

এই পোস্ট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। অভিযোগ ওঠে, এটি এশীয়দের প্রতি স্পষ্ট বর্ণবিদ্বেষমূলক আচরণ। ঘটনার জেরে মিস ফিনল্যান্ড সংস্থা সারাহর মুকুট কেড়ে নেয়।সংস্থার বিবৃতিতে জানায়, মিস ফিনল্যান্ড একজন রোল মডেল। সকল জাতি, গোষ্ঠী ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো তার দায়িত্ব। এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রয়োজনীয়।

এদিকে সারাহ জাফসে দাবি করেছেন, ছবির সময় তার মাথাব্যথা হচ্ছিল এবং সেটাই ছিল ওই ভঙ্গির কারণ। তার আরও দাবি, আপত্তিকর ক্যাপশনটি তার অজান্তেই এক বন্ধু যোগ করেছিলেন।এ ঘটনায় ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে তিনি লেখেন, এই ছবিটি অনেকের মনে কষ্ট দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। মানুষের পার্থক্য ও পরিচয়ের প্রতি শ্রদ্ধা দেখানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তবে এই ক্ষমাও সবার মন জয় করতে পারেনি। অনেকেই অভিযোগ করেছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি শুধুমাত্র ফিনিশ ভাষায় লেখা যা এশীয়দের প্রতি আন্তরিকতার অভাবের ইঙ্গিত দেয়।

এই শাখার আরও খবর

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

সংঘর্ষে ইথিওপিয়া ছেড়ে কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ

ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে শত শত মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের…

পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। একটি নির্মাণপ্রতিষ্ঠানের জনশূন্য শিবিরে হামলার চেষ্টা প্রতিহত করতে গিয়ে বৃহস্পতিবার (২২…

কংগ্রেসকে ‘পরজীবী’, রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন,…

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারকে ঘিরে সন্দেহ 

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদক কারবার, চোরাচালান, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবসা এবং বালু-পাথরের বাণিজ্য নিয়ে অপরাধীদের তৎপরতার তথ্য সংগ্রহ ও প্রকাশ করতেন সাংবাদিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au