সর্বশেষ

না ফেরার দেশে পাড়ি জমালেন গিল জেরার্ড

  • 3:45 pm - December 18, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
মেলবোর্ন, ১৮ ডিসেম্বর- ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দুঃসংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী জ্যানেট।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জ্যানেট লেখেন, ভোরবেলায় তাঁর জীবনসঙ্গী গিল এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন। অসুস্থতা ধরা পড়ার পর থেকে মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক দিন।

জ্যানেট আরো লেখেন, যত বছরই একসঙ্গে কাটানো হোক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখা এবং নিঃশর্ত ভালোবাসার মূল্য বোঝার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
মৃত্যুর পর প্রকাশের অনুরোধ রেখে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন, সেটিও শেয়ার করেছেন তাঁর স্ত্রী।

সেখানে অভিনেতা লেখেন, তাঁর জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ আর ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে পৃথিবীতে কাটানো ৮২টি বছর ছিল পরিপূর্ণ ও তৃপ্তিকর। আরকানসাস থেকে নিউইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনের প্রতিটি মুহূর্তের কথা তিনি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন।
১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’ (Buck Rogers in the 25th Century)–এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান গিল জেরার্ড। সিরিজটিতে তিনি অভিনয় করেন ক্যাপ্টেন উইলিয়াম ‘বাক’ রজার্স— এক মহাকাশচারীর ভূমিকায়, যা আজও দর্শকের মনে আইকনিক হয়ে আছে।
এ ছাড়া গিল জেরার্ড অসংখ্য টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মার্কিন টেলিভিশনের এক পরিচিত ও সম্মানিত মুখে পরিণত হন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হলিউড ও বিশ্বজুড়ে তাঁর অসংখ্য অনুরাগী।
সূত্র : পিঙ্কভিলা

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au