সর্বশেষ

হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে ইচ্ছাপূরণ হলো লোলার

  • 3:20 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ ডিসেম্বর-বড়দিনের জাদু যেন সত্যি! ১০-১২ বছর বয়সী লোলা, যার হৃদয়ে ফুটবলপ্রেম আর অনুপ্রেরণার এক আলাদা জায়গা আছে, তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরীর সঙ্গে দেখা করা। লোলার ছোট্ট একটি চিরকুটে লেখা ছিল এই ইচ্ছেটা, যা তিনি ক্রিসমাস ট্রিতে ঝুলিয়েছিলেন। লেস্টার সিটি ক্লাবের পক্ষ থেকে সেই স্বপ্ন পূরণ হলো বড়দিনে।

হঠাৎ করেই হামজা চৌধুরী কোনো আগাম বার্তা ছাড়াই লোলার বাড়ির দরজায় হাজির হন। প্রিয় ফুটবলারকে এত কাছে দেখে লোলা মুগ্ধ ও অবাক। হামজা লোলাকে একটি অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দেন এবং কিছু সময় তার সঙ্গে কাটান।

ভিডিওতে লোলা হাসিমুখে বলেন, “আমি হামজার খেলা দেখেছি, সে খুব সম্মানিত। আমি সত্যিই তাকে পছন্দ করি বিশেষ করে তার চুল। হামজা মজার ছলে জিজ্ঞেস করেন, যদি আমি আমার চুল কেটে ফেলি, তবে কি তোমার পছন্দের তালিকা থেকে বাদ পড়বে? লোলা উত্তর দেন, কখনোই না।তখনও তুমি আমার ফেভারিট থাকবে।

জার্সি উপহার দেওয়ার সময় হামজা জিজ্ঞেস করেন, তুমি কি চাও, এই জার্সিতে আমি বিশেষ কিছু লিখি? লোলা বলেন, তোমার নামটাই স্পেশাল, ওটাই লিখে দাও। বড়দিন উপলক্ষে আরও কিছু লেখার প্রস্তাব পেয়ে সম্মতি দেন লোলা।

এছাড়া, লোলা ব্রাডলি ওয়ালশের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন, যিনি সাবেক ইংলিশ ফরোয়ার্ড স্টিভ ওয়ালশের ভাই। লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে এই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে এই পুরো হৃদয়স্পর্শী ঘটনা ফুটে উঠেছে। লোলার জন্য বড়দিন ছিল এক রঙিন স্বপ্ন পূরণের দিন, যা বহু ফুটবলপ্রেমী শিশুর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au