সর্বশেষ

একাডেমি তৈরির ঘোষণা মুশফিকুর রহিমের

  • 3:35 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ ডিসেম্বর-শততম টেস্ট খেলার গৌরব অর্জন করায় বাংলাদেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। এ সম্মাননায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুশফিক। একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দেন তিনি।

তরুণ ক্রিকেটারদের পক্ষ থেকে বাংলাদেশের বগুড়ার এ কৃতি সন্তানকে বিশেষ সম্মাননা জানানো হয়।

ঘরের মাঠ, চেনা গ্যালারি আর শৈশবের স্মৃতিবিজড়িত সেই বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবেগঘন পরিবেশে সংবর্ধিত হলেন তিনি।

এদিন আয়োজিত এ অনুষ্ঠানে মুশফিকুর রহিমের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেন বর্তমান জাতীয় দলের তারকা ও বগুড়ার আরেক সন্তান তৌহিদ হৃদয়। আয়োজনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের উদীয়মান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকেরা।

সংবর্ধনার মুশফিকুর রহিম জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, আমার স্বপ্ন বগুড়ায় একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার। উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে, কিন্তু সুযোগ-সুবিধার অভাবে তারা ঝরে পড়ে। আমি এমন এক একাডেমি করতে চাই যেখানে তরুণরা বারো মাস প্র্যাকটিস করতে পারবে। এটি কোনো ধরাছোঁয়ার বাইরের স্টেডিয়াম হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিজের ফেলে আসা দিনের কথা স্মরণ করে তিনি তরুণদের উদ্দেশে বলেন, আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। পরিবার আর আল্লাহর রহমতে আজ এ পর্যায়ে আসতে পেরেছি। সময়ের নিয়মে আমরা একদিন বিদায় নেব, কিন্তু হৃদয়-তামিমদের মতো নতুনরা সেই হাল ধরবে।

অনুষ্ঠানে তাওহীদ হৃদয় তার মুগ্ধতা প্রকাশ করে বলেন, মুশফিক ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেক খুদে ক্রিকেটার।

বগুড়াবাসীর দীর্ঘদিনের আক্ষেপ— মুশফিক যেন ক্যারিয়ার শেষ করার আগে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ নিজের ঘরের মাঠে খেলার সুযোগ পান।

অনুষ্ঠান শেষে মুশফিকুর রহিম মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au