সর্বশেষ

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের আসর থেকে বিদায় নিয়েছে টাইগার যুবারা

  • 4:13 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ডিসেম্বর-হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই সম্ভাবনা আরও জাগিয়েছিলেন আজিজুল হাকিম তামিমরা। সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছিলেন তারা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজিই তুলতে পারেননি তারা।

সহজ জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামীকাল দুবাইতে শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।

দুবাইয়ের আইসিসি একামেডিতে বৃষ্টিতে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায়। জবাবে ১৬.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তান ওপেনার সামির মিনহাজ একাই ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন শুরু হয় পঞ্চম ওভারে। ২৪ রান তুলতেই ফেরেন দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দলীয় ৫৫ রানে অধিনায়ক তামিমও ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর মিডল অর্ডারে ভেঙে পড়ে ব্যাটিং স্তম্ভ্। একের পর এক ব্যাটার আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।

শেষ দিকে সামিউর বশিরের ৩৩ রানের ইনিংসে একশ পার হয়। কিন্তু লড়াইয়ের জন্য সেটা যে যথেষ্ট ছিল না, তা পাকিস্তানের ব্যাটিংয়েই টের পাওয়া গেল। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ৮ উইকেটে জিতেছে ভারতও।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au