সর্বশেষ

আইএল টি টোয়েন্টিতে তাসকিনের দুর্দান্ত বোলিং, তবুও হারল তার দল

  • 2:43 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ডিসেম্বর-বল হাতে জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে শিকার করলেন ২ উইকেট। তবে বাংলাদেশি পেসারের দারুণ বোলিংও জেতাতে পারলো না শারজাহ ওয়ারিয়র্জকে। অবশ্য এই হারের দায় পুরোটাই ব্যাটারদের। বোলারদের জন্য যে পর্যাপ্ত পুঁজিই এনে দিতে পারেনি শারজাহ’র ব্যাটাররা।

দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির ২২তম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জকে ৪ উইকেট ও ৩৭ বল হাতে রেখে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স।

এদিন আগে ব্যাট করে ১৭.৫ ওভারে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় শারজাহ। জবাব দিতে নেমে ১৩.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভাইপার্সরা।

এটি শারজাহ’র টানা দ্বিতীয় হার। ৭ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে শারজাহ। অন্যদিকে ৮ ম্যাচে ৭ জয়ে পাওয়া ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভাইপার্স।

এদিন আগে ব্যাট নেয়া শারজাহ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের দেখা পেয়েছে। তিনে নেমে টম অ্যাবেল শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৬ বলে ৩৫ রান করেন তিনি। ইথান ডি’সুজা ২১ বলে করেন ১৮ রান।

শারজাহ’র পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

ভাইপার্সের ডেভিড পাইন ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট শিকার করেন। খুজাইমা তানভীর, নাসিম শাহ ও নূর আহমেদ ২টি করে এবং স্যাম কুরান ১ উইকেট শিকার করেন।

জবাব দিতে নামা ভাইপার্সদের শুরুতেই ধাক্কা দেন তাসকিন। দ্বিতীয় ও চতুর্থ ওভারে বল করতে এসে ফখর জামান (৬) এবং হাসান নাওয়াজকে (১০) সাজঘরে পাঠান।

পঞ্চম ওভারে ম্যাক্স হোল্ডেনকে (৮) আউট করেন প্রিটোরিয়াস।

তবে চারে নামা কুরান ড্যান লরেন্সকে নিয়ে বিপর্যয় ঠেকান। লরেন্স ১৪ বলে ১৪ করে ফিরে যান। জয় থেকে ১৪ রান দূরে থাকতে কুরানও বিদায় নেন। ৩১ বলে ৫ চারে ৩৭ রান করেন ভাইপার্সের অধিনায়ক।

জেসন রয় ১ রান করে বিদায় নিলেও টম ব্রুস ৪ বলে ১০ রান করে ম্যাচ শেষ করে দেন। বৃত্ত অরবিন্দ ৩ রানে অপরাজিত থাকেন।
তাসকিন ২ উইকেট নিয়ে এদিন শারজাহর সেরা বোলার হয়েছেন। এছাড়া সিকান্দার রাজা, প্রিটোরিয়াস, আদিল রশিদ এবং হারমিত সিং ১টি করে উইকেট শিকার করেন।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au