সর্বশেষ

বাংলাদেশের ফিফা র‌্যাংকিং অপরিবর্তিত

  • 2:29 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ডিসেম্বর-বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ জাতীয় পুরুষ দলের র‌্যাংকিং প্রকাশ করেছে। এই র‌্যাকিংয়ে বাংলাদেশ গত মাসের মতো ১৮০ তম অবস্থানেই রয়েছে।

গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর আর কোনো ফিফা উইন্ডো ছিল না। তাই ম্যাচ না খেলায় র‌্যাংকিংয়ে নড়চড় সেভাবে হয়নি। বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে।

বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে খেলেছিল। নভেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ে ফিফা বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ প্রদর্শন করেনি।

বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র‌্যাংকিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল।

র‌্যাংকিংয়ের অবস্থানের নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট সেটা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। ১৭৯ তম অবস্থানে থাকা কম্বোডিয়ার অবস্থান ৯১১.৫৪ পয়েন্ট।

বাংলাদেশ-নেপালের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিল। অ্যাওয়ে ম্যাচে নেপাল ২ গোলে ড্র করেছে এজন্য তাদের পয়েন্ট খানিকটা বেড়েছে ডিসেম্বরে। নভেম্বরে যেখানে ছিল ৯০২.৪৪ পয়েন্ট সেখানে ডিসেম্বরে ০.০৮ বেড়ে হয়েছে ৯০২.৫২ পয়েন্ট। এতে অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি কারণ ১৮১ তম স্থানে থাকা বেলিজের পয়েন্ট ৯১০.৭৪ পয়েন্ট।

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au