সর্বশেষ

বিসিবি দুর্নীতির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন সভাপতি বুলবুল

  • 1:45 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ ডিসেম্বর-বিগত ১৫ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে গত ছয় মাসে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। তবে দীপনের ওই অভিযোগ মেনে নিচ্ছেন না বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় ক্রীড়া সাংবাদিকদের দিনব্যাপী ওয়ার্কশপের পর এ সংক্রান্ত প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে। তখন তিনি উত্তর দেন এটা তার (দীপনের) ব্যক্তিগত মতামত।

দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে এটা তার কথা। এ ধরনের কোন অডিট বা এ ধরনের কোন কাজ আমরা করছি না। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে সবমিলে বাংলাদেশ ক্রিকেটে গত ১৫ বছরের যে যে জায়গাগুলোতে মনে হয়েছে সেগুলোতে আমাদের কাজ করা উচিত।’

‘কেননা আপনারা জানেন আমরা প্রকৃতপক্ষে একটা উত্তরণের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর যেখানে এক ওভারে ৯০ রানও দেয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোন হদিস নেই। তো সব অডিট এখন চলছে। কিন্তু ওই যে কথাটা আপনি বললেন, ওটা আমি মেনে নিচ্ছি না। এটা তার ব্যক্তিগত মত।’

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au